
পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেডের ৫ লাখ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন কোম্পানিটির চেয়ারম্যান এম আনিস-উদ-দৌলা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজারমূল্যে ব্লক মার্কেটে তিনি ওই পরিমাণ শেয়ার কিনতে চান। আজ বৃহস্পতিবার ডিএসইর মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিএসইসির (উল্লেখযোগ্যসংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা, ২০১৮ অনুযায়ী এসিআইয়ের চেয়ারম্যান আনিস-উদ-দৌলা ৩০ কার্যদিবসের মাধ্যমে ৫ লাখ শেয়ার কিনতে আগ্রহী। বৃহস্পতিবার শেয়ারটির সর্বশেষ দর দাঁড়িয়েছে ১৭৭ টাকা ১০ পয়সা। সে হিসাবে ৫ লাখ শেয়ারের দাম দাঁড়ায় ৮ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা।
একই সঙ্গে কোম্পানিটি ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এটি দেওয়া হবে কোম্পানির অবণ্টিত মুনাফা (রিটেইন্ড আর্নিংস) থেকে।
কোম্পানি জানায়, এই লভ্যাংশ ক্যাপিটাল রিজার্ভ, সম্পদ পুনর্মূল্যায়ন রিজার্ভ, কোনো আনরিয়েলাইজড আয় বা পরিশোধিত মূলধন কমিয়ে প্রদান করা হচ্ছে না।
গত বুধবার এসিআই লিমিটেড সর্বশেষ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা যায়, কোম্পানিটি ২০২৪-২৫ হিসাব বছরে ৬৫ কোটি টাকা লোকসান করেছে। এর আগের দুই বছরেও এসিআই লোকসানে ছিল। ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানির লোকসান ছিল ১৩৯ কোটি টাকা। এর আগের হিসাব বছরে ছিল ৪৯ কোটি টাকা।
ব্যাংক ঋণের সুদহার বেড়ে যাওয়ার কারণে ব্যবসায়ে ব্যয় বৃদ্ধিকে গত হিসাব বছরে লোকসানের কারণ হিসেবে উল্লেখ করেছে এসিআই। কোম্পানির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৭ টাকা ৪০ পয়সা। লোকসান সত্ত্বেও এসিআই শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

দেশের পাট খাতকে বর্তমানের প্রায় ১ বিলিয়ন ডলারের রপ্তানি আয় থেকে ৫ থেকে ৭ বিলিয়ন ডলারের শিল্পে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। এজন্য আধুনিক প্রযুক্তি, গবেষণা, উন্নত বীজ উৎপাদন এবং বহুমুখী পাটপণ্যের বাজার সম্প্রসারণে নতুন কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে বলে...
২ ঘণ্টা আগে
টেকসই প্রবৃদ্ধি, গ্রাহকের আস্থা, উদ্ভাবন ও শরিয়াভিত্তিক ব্যাংকিংয়ে রূপান্তরের অঙ্গীকারকে সামনে রেখে ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে এনসিসি ব্যাংক। গত ১৭ মে ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানমালার সূচনা করেন চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম।
২ ঘণ্টা আগে
সিটিজেনস ব্যাংকের উদ্যোগে ‘ইসলামিক ব্যাংকিং অপারেশনস’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজিত হয়েছে। সম্প্রতি ব্যাংকটির ট্রেনিং একাডেমিতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
২ ঘণ্টা আগে
‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ সিরিজের নতুন ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্যসংবলিত ৫ টাকার কাগুজে নোট বাজারে ছেড়েছে সরকার। আজ মঙ্গলবার (১৯ মে) থেকে নতুন এই নোট বাজারে প্রচলন শুরু হয়েছে।
৫ ঘণ্টা আগে