
মিঠু চৌধুরীর দলের অসাধারণ নৈপুণ্যে সাফ অনূর্ধ্ব ২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। মালদ্বীপে টানা কয়েক দিন ধরে চলা টুর্নামেন্টে খেলোয়াড়দের খুব কাছ থেকে সমর্থন দিয়ে গেছেন বাংলাদেশি ভক্তরা। প্রতি ম্যাচেই গ্যালারিতে লাল সবুজের ভক্তদের আধিক্য ছিল।
এমনকি দেশে ফেরার পরও বয়সভিত্তিক সাফজয়ী ফুটবলারদের নিয়ে আনন্দে মেতেছিল ভক্তরা। ভক্তদের এমন ফুটবলপ্রীতি নজর এড়ায়নি ডেকলান সুলিভানের। এ দেশের ভক্তদের বিশ্বের সেরা বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলার।
বাংলাদেশ চ্যাম্পিয়ন হলেও সাফ অনূর্ধ্ব ২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে খুব একটা মাঠে নামার সুযোগ পাননি ডেকলান; মাত্র দুটি ম্যাচ খেলেছেন তিনি। তাও আবার বদলি হিসেবে। মিনিট পেয়েছেন খুব কম। এই সময়েই নিজেকে প্রমাণ করেছেন ডেকলান। নিয়মিত একাদশে সুযোগ না হলেও বাংলাদেশের সাফল্য এই তরুণ ফুটবলারও বেশ উচ্ছ্বসিত।
দলের সঙ্গে দেশে ফেরার পর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে সংবর্ধনায় ডেকলান বলেন, ‘আমি বাংলা খুব ভালো বলতে পারি না। তবে শুধু সমর্থকদের কাছে আমার কৃতজ্ঞতা পৌঁছে দিতে চেয়েছি। অনলাইনে আপনারা যে সমর্থন দিয়েছেন, মালদ্বীপে যারা আমাদের উৎসাহ দিয়েছেন—সবকিছু সত্যিই অনন্য। আমি সত্যিই বিশ্বাস করি, বাংলাদেশের সমর্থকরাই বিশ্বের সেরা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।’
বাংলাদেশের শিরোপা জয়ের অন্যতম কারিগর ছিলেন রোনান সুলিভান। টুর্নামেন্টে নিজে দুই গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন। ভারতের বিপক্ষে ফাইনালে টাইব্রেকারে পানেনকা শটে বাংলাদেশের হয়ে শেষ গোলটি করেন এই ফরোয়ার্ড। দেশে ফিরে পাকিস্তান, নেপাল, ভারতের খেলোয়াড়দের তাচ্ছিল্যের জবাব দিলেন তিনি।
রোনান বলেন, ‘পাকিস্তানের কী খবর? নেপালের কী খবর? ভারতের কী খবর? তারা জিজ্ঞেস করেছিল, আমরা যদি জিততে না পারি তাহলে কী হবে? এখন মনে হচ্ছে, আর কখনো এমন প্রশ্ন শুনতে হবে না।’

সংশোধিত শ্রম আইন অধ্যাদেশ-২০২৫-এর কয়েকটি ধারা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। তাঁদের মতে, অধ্যাদেশের কিছু ধারা খাতটির জন্য ঝুঁকি তৈরি করতে পারে। মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অধ্যাদেশে অন্তর্ভুক্ত করা হয়নি। উদ্দেশ্যমূলকভাবে আইন পরিবর্তন করা....
৩ ঘণ্টা আগে
জ্বালানি সংকটের প্রভাব খাদ্যসহ সব ধরনের পণ্যের ওপর পড়বে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে জ্বালানি ও বৈশ্বিক সরবরাহশৃঙ্খলের সংকটের দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।
১০ ঘণ্টা আগে
আকর্ষণীয় ও নিরবচ্ছিন্ন এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দিতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মীরা ব্র্যাক ব্যাংকের একটি পূর্ণাঙ্গ ফাইন্যান্সিয়াল সল্যুশন প্যাকেজ পাবেন...
১২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দুই মাস ডিসেম্বর ও জানুয়ারিতে মানুষের হাতে থাকা নগদ টাকার পরিমাণ বেড়েছে। ডিসেম্বরে মানুষের হাতে নগদ ছিল ২ লাখ ৭৫ হাজার ৩৪৩ কোটি টাকা, যা জানুয়ারিতে বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮২ হাজার ৬২৬ কোটি টাকায়। এক মাসে বেড়েছে ৭ হাজার ২৮৩ কোটি টাকা।
২০ ঘণ্টা আগে