
রাজধানীর মিরপুর-৬ নম্বরে অবস্থিত আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে স্বাভাবিকভাবে সন্তান প্রসবে খুশি সেবা নিতে আসা গর্ভবতী নারীরা। স্বাভাবিকভাবে সন্তান প্রসবের জন্য সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এই স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে গত সোমবার স্বাভাবিকভাবে সন্তান প্রসব করেছেন সিফাত জাহান নামের এক নারী। ব্যথা মুক্তভাবে সন্তান প্রসব করানোর জন্য সেবা দেওয়ায় স্বাস্থ্যকেন্দ্রের প্রশংসা করেন তাঁর স্বামী।
সিফাত জাহানের স্বামী বলেন, আমরা মিরপুর থেকে ঢাকার আলোক হাসপাতালে আসি। আমার স্ত্রীর নরমাল ডেলিভারি (স্বাভাবিক প্রসব) করানোর জন্য। এখানে বলে রাখা ভালো যে আমরা আগে থেকেই এই হাসপাতালে চিকিৎসক হালিমা খানমের অধীনে চিকিৎসা নিচ্ছিলাম। তাঁর আন্তরিকতায় আমার স্ত্রীকে আলোক হাসপাতালে ভর্তি করাই নরমাল ডেলিভারির আশায়। হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই রিসেপশন থেকে শুরু করে ওপরের লেবার রুমের সবাই আন্তরিকতার সঙ্গে ট্রিটমেন্ট শুরু করে দেন।
সিফাত জাহানের স্বামী আরও বলেন, চিকিৎসক প্রতি মুহূর্তে রোগীর খবর নিচ্ছিলেন এবং সকলের সহযোগিতায় ও মহান আল্লাহর অশেষ রহমতে আমার স্ত্রী সিফাত জাহান মৌ ব্যথামুক্ত নরমাল ডেলিভারির মাধ্যমে আমাদের সন্তান পৃথিবীর আলোর মুখ দেখেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে অনেক গর্ভবতী মা সন্তান প্রসবের সময় ব্যথা সহ্য করতে চান না। এই জন্য আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে ব্যথামুক্ত সন্তান প্রসবে আমরা সেবা দিয়ে যাচ্ছি।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১২ ঘণ্টা আগে