বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা বাড়াতে রাজধানী ঢাকার লেকশোর হাইটস হোটেলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে হারপিক বাংলাদেশ। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ স্যানিটেশন ব্যবস্থার নানা দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের শুরুতে ড. আব্দুল্লাহ আল মূঈদ (পিএইচডি) ‘বিশ্ব টয়লেট দিবস ও স্যানিটেশন কর্মী’ বিষয়ে গুরুত্বপূর্ণ কি-নোট বক্তব্য দেন। তিনি জনস্বাস্থ্য রক্ষায় স্যানিটেশন কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা, এসডিজিবিষয়ক স্যানিটেশনের চ্যালেঞ্জ ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত কথা বলেন। করপোরেটদের এ সেক্টরে ভূমিকা রাখার প্রয়োজনীয়তা নিয়েও তিনি আলোচনা করেন।
ড. আব্দুল্লাহ আল মূঈদ তাঁর বক্তব্যের শেষে বলেন, ‘টয়লেট শুধু প্রয়োজনে ব্যবহারের জন্যই নয়; বরং এটি স্বাস্থ্য, সুরক্ষা ও পরিচ্ছন্নতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা।’
পরবর্তী প্যানেল আলোচনায় বক্তারা স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে সরকারি-বেসরকারি সহযোগিতা অত্যন্ত জরুরি বলে মত দেন। যৌথ উদ্যোগের মাধ্যমে দেশের মানুষের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা সম্ভব বলে তাঁরা একমত হন।
প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেছিলেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এ বি এম শামসুল আলম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহবুবুর রহমান তালুকদার, সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও ফজলুল হক, মজার ইস্কুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আরিয়ান আরিফ, রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসির হেড অব মার্কেটিং সাবরিন মারুফ তিন্নি প্রমুখ।
আলোচনা সেশনটি পরিচালনা করেন রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসির এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যানেজার মো. রাকিব উদ্দিন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল হারপিকের নতুন সংস্করণ ‘দিপু-টুশি হাইজিন অভিযান’ কমিক বইয়ের মোড়ক উন্মোচন। এই বইয়ের মাধ্যমে শিশুরা আনন্দময়, প্রাণবন্ত ও মজার কৌশলে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে সহজে শিখতে পারবে। শিশুদের মধ্যে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই এ বইয়ের লক্ষ্য।
বইটির পাশাপাশি, সারা দেশের শিশুদের স্বাস্থ্যবিধির গুরুত্ব সহজ ও আকর্ষণীয়ভাবে শেখাতে হারপিক প্রকাশ করেছে ডিজিটাল কার্টুন সিরিজ ‘দিপু-টুশির হাইজিন অভিযান’।
অনুষ্ঠানে হারপিক বাংলাদেশ ও সাজেদা ফাউন্ডেশন যৌথ উদ্যোগে স্যানিটেশনকর্মী এবং তাঁদের পরিবারের কল্যাণে আরও সক্রিয় হওয়ার ঘোষণা দেয়। এ ছাড়াও, সাজেদা ফাউন্ডেশনের মাধ্যমে সিটি করপোরেশনের সঙ্গে যৌথভাবে দুই হাজার পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে যুক্ত হওয়ার উদ্যোগের ঘোষণাও দেওয়া হয়।
রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসির হেড অব মার্কেটিং সাবরিন মারুফ তিন্নি বলেন, ‘বিশ্ব টয়লেট দিবস আমাদের মনে করিয়ে দেয় স্যানিটেশন একটি মৌলিক মানবাধিকার। জনস্বাস্থ্য উন্নয়নে আমরা ভবিষ্যতেও কার্যকর উদ্যোগ নিয়ে এগিয়ে যাব।’
উল্লেখ্য, বিশ্ব টয়লেট দিবস প্রতিবছর ১৯ নভেম্বর পালিত হয়। দিবসটির লক্ষ্য হলো, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি ৬)—২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা।
১৬ মিনিট আগে
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
রপ্তানির নতুন বাজার সম্প্রসারণ, নতুন ক্রেতা খোঁজা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে চলতি অর্থবছরে বিশ্বের ২৭ দেশে অনুষ্ঠিত ৫০টি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেবে বাংলাদেশ। এ লক্ষ্যে ১২টি অগ্রাধিকারপ্রাপ্ত রপ্তানি খাত সামনে রেখে আন্তর্জাতিক বিপণন কার্যক্রম পরিচালনা করবে রপ্তানি...
১৪ ঘণ্টা আগে
নতুন অর্থবছরের শুরুতেই উন্নয়ন ব্যয়ে বড় বিনিয়োগে যাচ্ছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম সভায় ১৪ হাজার ৭২৭ কোটি টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে ৫টি নতুন ও ৪টি সংশোধিত প্রকল্প রয়েছে। সবচেয়ে বড় ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে...
১৪ ঘণ্টা আগে