
বসুন্ধরা গ্রুপের সৌজন্যে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করেছে ঢাকার অফিসার্স ক্লাব। আজ শনিবার দুপুরে রাজধানীর রমনা এলাকার বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে এই মেজবানের আয়োজন করা হয়।
মেজবান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদের সচিব ও ক্লাবের চেয়ারম্যান মো. মাহবুব হোসেন। আয়োজনে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন।
এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, ডাক ও টেলিযোগাযোগসচিব আবু হেনা মোরশেদ জামান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ মাসুদ, সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সচিব আমিন উল্লাহ নূরী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ।
ক্লাব কর্তৃপক্ষ জানায়, প্রতিবছর ক্লাব সদস্য ও তাঁদের পরিবারের জন্য এই ধরনের মেজবানের আয়োজন করা হয়। তবে করোনা মহামারির কারণে গত তিন বছর মেজবান আয়োজন করা হয়নি। ২০১৯ সালের পর এই আয়োজন করা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান রান্না করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের সৌজন্যে আয়োজিত এবারের আয়োজনে ক্লাব সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা মিলে মোট সাত হাজার মানুষের জন্য বিশেষ এই খাবার তৈরি করা হয়েছে।
মেজবান অনুষ্ঠানে স্পনসর করে পাশে থাকার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ক্লাবের পক্ষে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

আজ মঙ্গলবার জ্বালানি বিভাগ থেকে বিপিসির চেয়ারম্যানকে পাঠানো অফিস আদেশে জানানো হয়, ভোক্তাপর্যায়ে ডিজেলের বর্তমান মূল্য প্রতি লিটার ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা ও কেরোসিন ১১২ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
২ ঘণ্টা আগে
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতিমাসের মতো জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করা হতে পারে আজ মঙ্গলবার। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়েই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী।
৩ ঘণ্টা আগে
দেশে বর্তমানে ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন জ্বালানি তেল মজুত রয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মজুতের ৩০ মার্চ পর্যন্ত হিসাব তুলে ধরেছেন বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী।
৩ ঘণ্টা আগে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আরও জানায়, অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে নিবন্ধন নবায়নের সুযোগ রয়েছে। তাই যেসব এজেন্সির নিবন্ধন মেয়াদোত্তীর্ণ হয়েছে, তাদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নবায়ন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে