
সাউথইস্ট ব্যাংকের ডিপিএস এবং ঋণের কিস্তি এখন থেকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে। সম্প্রতি সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে নগদের মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার এই কার্যক্রম উদ্বোধন করা হয়।
নগদের অ্যাপ ব্যবহার করে বা ইউএসএসডি কোড *১৬৭# ডায়াল করে নগদ অ্যাকাউন্ট থেকে সরাসরি সাউথইস্ট ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা করা যাবে। এই পদ্ধতিতে নগদ গ্রাহকেরা তাৎক্ষণিকভাবে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা, ডিপিএসের টাকা জমা, ঋণের কিস্তি প্রদান করতে পারবেন।
এ জন্য নগদ অ্যাপ ব্যবহার করে গ্রাহককে বিল পে মেন্যুতে ক্লিক করতে হবে। তারপর ব্যাংক ও পরের ধাপে সাউথইস্ট ব্যাংক নির্বাচন করতে হবে। এরপর নিজের অ্যাকাউন্ট নম্বর দিয়ে জমাদান প্রক্রিয়া শেষ করা যাবে। প্রতি হাজার টাকা লেনদেনে গ্রাহককে ১ শতাংশ চার্জ দিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার, সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, নগদের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সিহাব উদ্দীন চৌধুরী সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, ব্যাংক ও এমএফএস পরস্পরের হাত ধরেই দেশে আর্থিক অন্তর্ভুক্তি এগিয়ে নিচ্ছে। প্রতিষ্ঠান হিসেবে নগদ চায় দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে। আর সাউথইস্ট ব্যাংকের মতো দ্বিতীয় প্রজন্মের ব্যাংকের সঙ্গে মিলে প্রান্তিক এলাকার মানুষের জীবন পরিবর্তন করতে আমরা এই পার্টনারশিপকে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে পারব। এবার নগদ থেকে ব্যাংকে অর্থ জমা দেওয়ার এই পদ্ধতি শুরু করে আমরা আশা করছি, গ্রাহকদের জীবন আরও সহজ হবে।
সাউথইস্ট ব্যাংকের সঙ্গে নগদের ব্যবসায়িক কার্যক্রম দীর্ঘদিনের। দুই প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল পার্টনারশিপে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১২ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৩ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৫ ঘণ্টা আগে