শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পাঁচ বছরের জন্য শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে পুনর্নির্বাচিত হয়েছেন তানভীর আহমেদ। এই কোম্পানির ২৮ তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারধারীদের ১০০ ভাগ ভোটে তিনি এমডি নির্বাচিত হন।
এনভয় টেক্সটাইলসের ২০২৩ সালের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে বেলা ১১টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। এ সময় শেয়ারধারীদের মধ্যে ১০ কোটি ৬৩ লাখ ৮৩ হাজার ১৭৮টি ভোট তানভীর আহমেদকে এমডি নিয়োগের পক্ষে পড়ে, যা মোট ভোটের ১০০ ভাগ।
২৮ তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন এনভয় টেক্সটাইলস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ অনুযায়ী হিসাব বছরের জন্য ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের বিভিন্ন এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হয়।
এজিএমে শেয়ারধারীদের বড় অংশ (৯৯ দশমিক ৯৭ পারসেন্ট) কোম্পানিটির পরিচালক শেহরীন সালামকে পুনরায় পরিচালক পদে নির্বাচনের বিরোধিতা করেন। ফলে তিনি পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়েন। শেহরীন সালাম নির্বাচিত না হওয়ায় শূন্য পদে পরিচালক হিসেবে নির্বাচিত হন ইপিক গার্মেন্টস মনোনীত সুনীল দৌলতরাম দারিয়ানানি।
এ ছাড়া পরিচালক হিসেবে শেয়ারহোল্ডারদের শতভাগ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন কুতুবউদ্দিন আহমেদ ও সুমাইয়া আহমেদ। ২৮ তম বার্ষিক সাধারণ সভাটি পরিচালনা করেন এনভয় টেক্সটাইলসের কোম্পানি সচিব এম সাইফুল ইসলাম চৌধুরী এফসিএস।

মূলধন ঘাটতি, তারল্য সংকট ও খেলাপি ঋণসহ নানা সমস্যায় দেশের ব্যাংকিং খাত। এ পরিস্থিতি থেকে উত্তরণে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি ব্যাংক খাতের আইনি ও নিয়ন্ত্রক কাঠামোতে সংস্কার জরুরি বলে মনে করেন খাতসংশ্লিষ্টরা...
১১ মিনিট আগে
এন্টারপ্রাইজ-বেজড ট্রেনিং (ইবিটি) শেষে ১৩ হাজার ৮৯৫ জন নারীর কর্মসংস্থান বা আত্মকর্মসংস্থান হয়েছে। প্রশিক্ষণে দক্ষ হিসেবে মূল্যায়িত হয়েছিলেন ২৬ হাজার ৫৭৪ জন। সে হিসাবে কর্মসংস্থানের হার প্রায় ৫২ দশমিক ৩ শতাংশ।
১৪ মিনিট আগে
বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের অটো লোন সুবিধা আরও সহজ ও সুবিধাজনক করার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি ও বিওয়াইডি বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে...
২২ মিনিট আগে
দেশের বাজারে টানা দ্বিতীয়বারের মতো সোনার দাম বাড়ানো হয়েছে। এবার ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গয়নার দাম ভ্যাটসহ হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
৭ ঘণ্টা আগে