
পয়লা বৈশাখ হলো, বাঙালির প্রাণের উৎসব। এই বর্ণিল দিনকে আরও রঙিন করে তুলতে দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই) তাদের অফিস প্রাঙ্গণে আয়োজন করে এক অনন্য বৈশাখী উৎসব ‘Colors of Boishakh’। আয়োজনটিতে বিশেষভাবে সহযোগিতায় ছিল দেশের অন্যতম পেইন্ট ব্র্যান্ড Asian Paints।
বিটিআইয়ের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে ছিল বৈশাখী সাজে সাজানো অফিস প্রাঙ্গণ। ওই উৎসবে অংশগ্রহণ করেন বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীরা এবং Asian Paints-এর প্রতিনিধিরা। অনুষ্ঠানের একাংশে ছিল আলপনা দিয়ে বিটিআই অফিস প্রাঙ্গণ ও আশপাশের রাস্তা রাঙানো। সেখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে সহকর্মীদের সঙ্গে কাটান বিশেষ কিছু মুহূর্ত।

বিটিআই বিশ্বাস করে, কাজের পরিবেশে উৎসবের ছোঁয়া কর্মীদের মধ্যে ইতিবাচক অনুভূতি ও টিম স্পিরিট তৈরি করে। এ আয়োজন তার বহিঃপ্রকাশ। Asian Paints-এর সহযোগিতায় বিটিআই কর্মীদের মধ্যে সৃষ্টি হয় প্রাণবন্ত এক অভিজ্ঞতা, যেখানে বাংলা নববর্ষের সৌন্দর্য মিশে যায় রঙের আনন্দে।

আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত ১০ বছরে বাংলাদেশ থেকে প্রায় ৬ হাজার ৮৩০ কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। গত বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই)।
১ ঘণ্টা আগে
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম আসলাম আলম পদত্যাগ করেছেন ২ মার্চ। এরপর ২৬ দিন পার হলেও এখনো নতুন চেয়ারম্যান নিয়োগ করেনি সরকার। ফলে সংস্থাটি কার্যত অভিভাবকহীন।
১২ ঘণ্টা আগে
দেশের জনপ্রিয় সুপারশপ চেইন ‘স্বপ্ন’র গ্রাহক ডেটাবেইস হ্যাকের অভিযোগ পাওয়া গেছে। গত আগস্টে আমেরিকা থেকে হ্যাকাররা গ্রাহকদের তথ্য প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির কাছে ১৫ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি টাকা দাবি করেছিল বলে জানিয়েছে স্বপ্ন কর্তৃপক্ষ।
১৬ ঘণ্টা আগে
জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা ও সংকট মোকাবিলায় ফিলিং স্টেশনগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। নতুন নির্দেশনা অনুযায়ী ডিপো থেকে তেল সংগ্রহের সময় দুই ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।
১৭ ঘণ্টা আগে