মানুষকে আরও বেশি ডিজিটাল সেবায় উৎসাহী করতে এবং কোভিডের দ্বিতীয় ঢেউয়ের এই সময়ে ঘরে থেকেই মানুষের দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রাখতে ডাক বিভাগের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটরগুলোর মাধ্যমে নিয়ে এসেছে বিশেষ ক্যাম্পেইন।
করোনা মহামারিতে প্রিয়জনদের সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগ রাখতে ‘নগদ’ দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটরগুলোর রিচার্জে দিচ্ছে ক্যাশব্যাক অফার। এই অফার অনুযায়ী, গ্রামীণফোন, রবি আজিয়াটা ও এয়ারটেল সিমে রিচার্জ করলেই গ্রাহকেরা সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন। এ ছাড়া ‘নগদ’-এর যেকোনো গ্রাহক তাঁর অ্যাকাউন্ট থেকে রবি নম্বরে ৫৯৯ টাকা রিচার্জ করলে পাচ্ছেন ৩২ গিগাবাইট ইন্টারনেট ও ৮০০ মিনিট টকটাইম, যার মেয়াদ থাকবে ২৮ দিন। আর এই প্যাকেজ ক্রয়ের সঙ্গে সঙ্গে গ্রাহক পেয়ে যাবেন ১০০ টাকা ক্যাশব্যাক। একইভাবে এয়ারটেল নম্বরে ৪৯৮ টাকা রিচার্জ করলে গ্রাহক পাবেন ৩২ গিগাবাইট ইন্টারনেট ও ৭০০ মিনিট টকটাইম, যার মেয়াদ থাকবে ৩০ দিন। এই বান্ডেলের ক্ষেত্রে গ্রাহক ৫০ টাকা ক্যাশব্যাক পাবেন। গ্রামীণফোনের গ্রাহকেরা যদি ‘নগদ’-এর মাধ্যমে ১০৯ টাকা রিচার্জ করেন তাহলে প্রতি সেকেন্ড ১ পয়সায় বান্ডেলটি উপভোগ করতে পারবেন ৩০ দিন পর্যন্ত। সঙ্গে আবার ১০ টাকা ক্যাশব্যাকও পাবেন তারা। ভয়েস কলের এই অফার গ্রামীণফোনের প্রিপেইড ও পোস্টপেইড, উভয় গ্রাহকের জন্যই প্রযোজ্য। ক্যাম্পেইনটি চলবে ২২ এপ্রিল পর্যন্ত।
ক্যাশব্যাক অফারটি পাওয়ার জন্য ‘নগদ’-এর গ্রাহকদের নিজেদের অ্যাকাউন্ট থেকে অ্যাপ বা ইউএসএসডির মাধ্যমে রিচার্জ করতে হবে। রিচার্জ করার পর নির্ধারিত ‘নগদ’ অ্যাকাউন্টটিতে তাৎক্ষণিক ক্যাশব্যাকের টাকা পাবেন গ্রাহক।
—বিজ্ঞপ্তি

আজ মঙ্গলবার জ্বালানি বিভাগ থেকে বিপিসির চেয়ারম্যানকে পাঠানো অফিস আদেশে জানানো হয়, ভোক্তাপর্যায়ে ডিজেলের বর্তমান মূল্য প্রতি লিটার ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা ও কেরোসিন ১১২ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
৪৩ মিনিট আগে
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতিমাসের মতো জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করা হতে পারে আজ মঙ্গলবার। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়েই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী।
২ ঘণ্টা আগে
দেশে বর্তমানে ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন জ্বালানি তেল মজুত রয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মজুতের ৩০ মার্চ পর্যন্ত হিসাব তুলে ধরেছেন বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী।
২ ঘণ্টা আগে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আরও জানায়, অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে নিবন্ধন নবায়নের সুযোগ রয়েছে। তাই যেসব এজেন্সির নিবন্ধন মেয়াদোত্তীর্ণ হয়েছে, তাদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নবায়ন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে