
সম্প্রতি বাংলাদেশ পুলিশ বাহিনীর কল্যাণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে ১ হাজার ছাতা উপহার হিসেবে দিয়েছে ইলেকট্রো মার্ট গ্রুপ।
করপোরেট সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির হাতে কনকা ও গ্রি লোগোসংবলিত এসব ছাতা হস্তান্তর করেন গ্রুপের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ সেলিম।
ইলেকট্রো মার্ট গ্রুপ দীর্ঘদিন ধরে বাংলাদেশে অত্যন্ত সুনাম ও আস্থার সঙ্গে ইলেকট্রনিকস পণ্যের উৎপাদন ও বিপণন কার্যক্রম পরিচালনা করছে। গ্রুপটি বর্তমানে কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিকস পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ করছে যাচ্ছে।
এ ছাড়া গ্রুপটি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠান যেমন—স্কুল, কলেজ, মাদ্রাসা ও দাতব্যমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

শরিয়াহসম্মত উপায়ে ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ তৈরি করতে ইসলামি ক্রেডিট কার্ড (আইসিসি) পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশে আগে থেকেই বিভিন্ন ব্যাংকের ইসলামি ক্রেডিট কার্ড থাকলেও এবারই প্রথম এ ধরনের কার্ড পরিচালনার জন্য পূর্ণাঙ্গ নিয়ন্ত্রক কাঠামো দেওয়া হলো।
৩ ঘণ্টা আগে
টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে অর্থায়নের সুযোগ বাড়াতে ২ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।
৩ ঘণ্টা আগে
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে পেতে এবার এগিয়ে এল দেশের বৃহৎ ইলেকট্রনিকস পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এ লক্ষ্যে নিখোঁজ ব্যক্তিদের জরুরি তথ্য প্রচারকারী প্ল্যাটফর্ম ‘মুন অ্যালার্ট’-এর সঙ্গে যৌথভাবে ‘মিসিং পারসনস ব্রডকাস্ট’ উদ্যোগ চালু করেছে ওয়ালটন প্লাজা।
৩ ঘণ্টা আগে
ক্যাশ লেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলা কিউআর নিয়ে ‘গভর্নরের সঙ্গে মতবিনিময়’ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় গত শনিবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগে