দেশের সর্বকনিষ্ঠ এয়ারলাইন হিসেবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) সদস্যপদ লাভ করেছে এয়ার এ্যাস্ট্রা। বাণিজ্যিক পরিচালনা শুরুর দুই বছরের মধ্যেই আইএটিএ মেম্বার এয়ারলাইন হিসেবে স্বীকৃতি পেয়ে যাত্রীদের নিরাপদ এবং নিশ্চিন্তে ভ্রমণের অধিকারকে নিশ্চিত করার প্রতিশ্রুতি প্রকাশ করেছে এয়ার এ্যাস্ট্রা।
আইএটিএ এর লক্ষ্য হল এয়ারলাইন ইন্ডাস্ট্রিকে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে প্রতিনিধিত্ব করা। আইএটিএ বিশ্বব্যাপী ১২০ টিরও বেশি দেশের প্রায় ৩৪০টি এয়ারলাইন এর সম্মিলিত ভয়েস এবং এর উদ্দ্যেশ্য হলো একটি নিরাপদ এবং টেকসই এয়ার ট্রান্সপোর্ট শিল্পের ভবিষ্যৎ বৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করা যা বিশ্বকে সংযুক্ত এবং সমৃদ্ধ করে।
এই বিষয়ে, এয়ার এ্যাস্ট্রা’র সিইও ইমরান আসিফ বলেন, আইওএসএ সার্টিফিকেশন এর পর দেশের সর্বকনিষ্ঠ এয়ারলাইন হিসেবে আইএটিএ এর সদস্য হওয়া আমাদের যাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক উপস্থাপন করে, এবং এটি এয়ার এ্যাস্ট্রা’র সকল কর্মীর অটল উৎসর্গের একটি প্রমাণ। এই সদস্যপদ আমাদের যাত্রীদের একটি বিশ্বমানের ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের জন্য আমাদের প্রতিশ্রুতিকে শক্তিশালী করে, যেখানে বিমান ভ্রমণের সর্বোচ্চ বৈশ্বিক মান বজায় রাখা হয়।
এয়ার এ্যাস্ট্রা বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, এবং ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন ১৩টি ফ্লাইট পরিচালনা করছে। এয়ার এ্যাস্ট্রার বহরে বর্তমানে চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ এয়ারক্রাফট।

দেশের বাজারে আবারও সোনার দাম কমাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৪০ টাকা।
২ ঘণ্টা আগে
রেমিট্যান্সের ওপর ভর করে রিজার্ভে কিছুটা স্বস্তি মিললেও আমদানি-রপ্তানির ভারসাম্য থেকে শুরু করে বৈদেশিক লেনদেনের সার্বিক হিসাবে অস্বস্তি কাটেনি। রেকর্ড বাণিজ্য ঘাটতি নিয়ে শেষ হওয়া আগের অর্থবছরের পর নতুন অর্থবছরের শুরুতেও সেই ঘাটতির চাপ কমার বদলে বেড়েছে।
১০ ঘণ্টা আগে
ইতালির ভেনিসে অভিনেত্রী ও শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে শিশু কল্যাণকেন্দ্রিক উদ্যোগ সিজিইপি। হামলাটি জুলাই ২০২৪-এর অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থকদের ওপর দেশের বাইরে আওয়ামী লীগের সমর্থকদের ধারাবাহিক হামলার অংশ বলেও দাবি করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
সুগন্ধি চালের স্থানীয় বাজারদর দীর্ঘদিন ধরেই ঊর্ধ্বমুখী। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে সরবরাহ কম। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের হাতে কোনো সুগন্ধি চালের মজুত নেই, সবই বিক্রি করে দিয়েছেন। কৃষকের পাশাপাশি বিক্রেতাদেরও অভিযোগ, বাজারে সুগন্ধি চালের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি করা হয়েছে। এ খাতের বড় ব্যবসায়ীরা
১৪ ঘণ্টা আগে