এসআরইইউপি প্রজেক্টের আওতায় পরিবেশবান্ধব প্রজেক্ট সফলভাবে সম্পাদনের জন্য আর্থিক প্রতিষ্ঠান ও আরএমজি সেক্টরের আইপিডিসি ফাইন্যান্সসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে বাংলাদেশ ব্যাংক। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।
এই আয়োজনে এসআরইইউপি স্কিমের আওতায় আইপিডিসি ফাইন্যান্সের দেওয়া লোনে একটি আরএমজি করপোরেশনের বায়োলজিক্যাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপনের জন্য আইপিডিসি ও আরএমজি করপোরেশন যৌথভাবে পুরস্কার পায়।
পরিবেশবান্ধব প্রজেক্ট অর্থায়নে আইপিডিসির যে প্রতিশ্রুতি এই প্রজেক্ট তারই প্রতিফলনস্বরূপ। এই প্রজেক্টে এসআরইইউপি, বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনার প্রতি আইপিডিসি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
‘প্রোগ্রাম টু সাপোর্ট সেফটি রেট্রোফিটস অ্যান্ড এনভায়রনমেন্টাল আপগ্রেডস ইন বাংলাদেশি রেডিমেড গার্মেন্টস সেক্টর প্রজেক্ট’ বা সংক্ষেপে এসআরইইউপি প্রজেক্ট হলো বাংলাদেশ ব্যাংকের (এএফডি, ইইউ, কেএফডব্লিউ ও জিআইজেডের সহযোগিতায়) একটি উদ্যোগ যার মাধ্যমে আরএমজি সেক্টরে সামাজিক ও পরিবেশগত টেকসই উন্নয়নকে উৎসাহিত করা হয়।
একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে আইপিডিসি গ্রিন ফাইনান্সিং বিষয়ে এবং বাংলাদেশ ব্যাংক থেকে স্বল্প ব্যয়ে ফান্ড নিয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করে থাকে। এরই আলোকে আইপিডিসি ফাইন্যান্স আরএমজি খাতের গ্রাহক প্রতিষ্ঠান তারাসিমা অ্যাপারেলসের বায়োলজিকাল ইটিপি নির্মাণের জন্য অর্থায়ন করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এসআরইইউপির অনুমোদনের জন্য আবেদন করে। প্রজেক্টটির বাস্তবায়ন যোগ্যতা এবং অন্য প্রয়োজনীয় দিক বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক স্বল্প রেটে প্রিফাইন্যান্স আবেদনটি অনুমোদন করে। আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আইপিডিসিকে প্রজেক্টের সঙ্গী হিসেবে বেছে নেওয়ায় গ্রাহক প্রতিষ্ঠানকে আইপিডিসি ধন্যবাদ জানায়।
পরবর্তীতে প্রজেক্টটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আইপিডিসি ও তারাসিমা অ্যাপারেলসকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয়। আইপিডিসি ফাইন্যান্সের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস, তারাসিমা অ্যাপারেলসের নির্বাহী পরিচালক-এইচ আর, অ্যাডমিন ও কমপ্লায়েন্স লে. কর্নেল (অবসরপ্রাপ্ত) হাসান মাহমুদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোরশেদুল হক, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার এবিএম সিরাজুল ইসলাম আসাদসহ উভয় প্রতিষ্ঠানের আরও কয়েকজন প্রতিনিধি এই আয়োজনে উপস্থিত হন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. কবির আহাম্মদ, পরিচালক (এসআরইইউপি) মনি শঙ্কর কুণ্ড, অতিরিক্ত পরিচালক এবং ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর (এসআরইইউপি) নওশাদ মোস্তফাসহ বাংলাদেশ ব্যাংক, এএফডি, কেএফডাব্লিউ, ইইউসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নগদবিহীন (ক্যাশলেস) লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে দেশে চালু হয়েছে সর্বজনীন ‘বাংলা কিউআর’ ব্যবস্থা। এখন একটি কিউআর কোড ব্যবহার করেই ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং অন্যান্য পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করা যাবে।
৫ ঘণ্টা আগে
বাংলা কিউআর ব্যবহারে জনগণকে উৎসাহিত করতে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ শনিবার ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপ নেক্সাসপে ব্যবহার করে তিনি এই কেনাকাটা করেন।
১২ ঘণ্টা আগে
অনলাইন পেমেন্টকে আরও নিরাপদ ও ঝামেলামুক্ত করতে বাংলাদেশে ‘ভিসা পেমেন্ট পাসকি’ চালু করেছে বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা। ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় চালু হওয়া এই সেবার মাধ্যমে অনলাইন লেনদেনের সময় প্রচলিত ওয়ান-টাইম পাসওয়ার্ড...
১৬ ঘণ্টা আগে
চুলের যত্নের পণ্য লিলি সিরাম ওয়েল এখন দেশের বিভিন্ন প্রান্তে সহজেই পাওয়া যাচ্ছে। সুপারশপ ও মডার্ন ট্রেড আউটলেটের পাশাপাশি শহর, উপজেলা ও গ্রামাঞ্চলের কসমেটিকস, বিউটি স্টোর এবং মুদি-মনোহরি দোকানেও পণ্যটি বিক্রি হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
২ দিন আগে