
চীনা প্রতিষ্ঠান আনথানটে বাল্ক ব্যাগ লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে কনটেইনার ব্যাগ তৈরির কারখানা স্থাপনে ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এ লক্ষ্যে সম্প্রতি ঢাকার বেপজা নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা ও আনথানটে বাল্ক ব্যাগ লিমিটেডের প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চুক্তিতে বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং চীনা প্রতিষ্ঠানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মা শিয়াওমিং স্বাক্ষর করেন।
কারখানাটি বার্ষিক ২৮ লাখ ফ্লেক্সিবল ইন্টারমিডিয়েট বাল্ক কনটেইনার ব্যাগ, বাল্ক ব্যাগ, ওভেন ও নন-ওভেন ব্যাগ তৈরি করবে, যা ১ হাজার ১৫০ বাংলাদেশির কর্মসংস্থান তৈরি করবে।
বেপজাকে বিনিয়োগের জন্য বেছে নেওয়ায় বেপজার নির্বাহী চেয়ারম্যান আনথানটে বাল্ক ব্যাগ লিমিটেডকে ধন্যবাদ জানান এবং বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
চীনা কোম্পানিটি মাঝারি ও উচ্চ গ্রেডের কনটেইনার ব্যাগ তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকায় রপ্তানি করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. তাজিম-উর-রহমান, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ এবং আনথানটে বাল্ক ব্যাগ লিমিটেডের প্রতিনিধিরা।

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আন্দোলন ও শৃঙ্খলভঙ্গের অপরাধে শাস্তির মুখে পড়া ২০ জন কর্মকর্তার দণ্ডাদেশ বাতিল করেছেন রাষ্ট্রপতি। অভিযুক্ত কর্মকর্তারা নিজেদের ভুল স্বীকার করে মার্জনা প্রার্থনা করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৩ মিনিট আগে
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী ও সহজীকরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ইইউর চিহ্নিত ৬১টি শুল্ক বহির্ভূত বাণিজ্য বাধার মধ্যে ৪৮টিরই সমাধান করেছে বাংলাদেশ। অবশিষ্ট বিষয়গুলোও দ্রুত নিষ্পত্ত
১ ঘণ্টা আগে
বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণে সুবিধা দেওয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
২ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম কয়েক দফায় কমানোর পর গত বৃহস্পতিবার বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ রোববার ফের দাম কমানো হলো। এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন থেকে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা, যা গত বৃহস্পতিবার ছিল ২ লাখ ৩৭ হাজার ৩৪৮ টাকা।
৫ ঘণ্টা আগে