
টিকটকে বিকাশের কমিউনিটি চ্যানেল ‘আমার বিকাশ’-এ প্রচারিত বিনোদন ও সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্যের ওয়েব সিরিজ ‘প্রেমের বিকাশ’ ৮০ লাখ দর্শক ৭ কোটির বেশিবার দেখেছেন। প্রতিটি দুই-তিন মিনিট দৈর্ঘ্যের ৩১টি পর্বে সাজানো সিরিজটিতে প্রেম-ভালোবাসা-বিরহ-দ্বন্দ্ব-বন্ধুত্বের আবহে এগিয়ে গেছে সিরিজটির গল্প, যা টিকটক ব্যবহারকারীদের মাঝে দারুণভাবে সাড়া ফেলেছে। পাশাপাশি, বিকাশের সেবার সঙ্গে পরিচয় ও ডিজিটাল লেনদেনে সচেতনতার বার্তাও দেওয়া হয়েছে ওয়েব সিরিজে।
সম্প্রতি, টিকটক অফিশিয়াল ‘টিকটক ফর বিজনেস সিএসএ’ লিংকড-ইন পেজে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত এই টিকটক ওয়েব সিরিজটির গুরুত্ব, প্রভাব ও সাফল্য নিয়ে তাদের উচ্ছ্বাসের কথা প্রকাশ করে বলেছে, কমিউনিটির সঙ্গে ব্র্যান্ডের যোগাযোগ আরও গভীর করেছে ‘প্রেমের বিকাশ’। কৌশলগত যোগাযোগ এবং সৃজনশীল গল্প দিয়ে টিকটক ব্যবহারকারীদের মনে শীর্ষস্থান দখল করে নিয়েছে ‘আমার বিকাশ’।
প্রেমের বিকাশ ওয়েব সিরিজে জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার মিরাজ খান ও আরোহী মিম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। অন্যান্য চরিত্রেও অভিনয় করেছেন টিকটকের পরিচিত চরিত্ররা। নাটকের প্লট ও অভিনয় নিয়ে ইতিবাচক সাড়া মিলেছে প্রত্যেকটি পর্বের কমেন্ট সেকশনে। পাশাপাশি, দারুণ ট্রেন্ডি এই উদ্যোগটির মাধ্যমে বিকাশের প্রয়োজনীয় সেবাগুলোকে মানুষের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার কৌশলকে সাধুবাদ জানিয়েছেন বিপণন বিশ্লেষকেরা।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১২ ঘণ্টা আগে