
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা প্রকল্পের প্রধান ও টিকা বিজ্ঞানী অধ্যাপক ডেম সারাহ গিলবার্ট।
আজ সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের কার্যালয়ে আসেন সারাহ গিলবার্ট। এ সময় তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির এবং ভাইস চেয়ারম্যান হাসনীন মুক্তাদির।
পরে ইনসেপ্টার সভাকক্ষে অধ্যাপক গিলবার্টের সঙ্গে বাংলাদেশে টিকা তৈরির ভবিষ্যৎ, চ্যালেঞ্জ, সাধারণ মানুষের কাছে টিকার সহজলভ্যতা, টিকা উৎপাদনের সার্বিক সক্ষমতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
অধ্যাপক সারাহ গিলবার্টের সঙ্গে সভায় আরও অংশ নেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাসনীন মুক্তাদির, চিফ অপারেটিং অফিসার মাহবুবুল করিম, এক্সিকিউটিভ ডিরেক্টর ই এইচ আরেফিন আহমেদ প্রমুখ।
এ সময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির টিকা ডেভেলপমেন্টের জন্য ইনসেপ্টায় কর্মরত বিজ্ঞানীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণের বিষয়ে অনুরোধ করেন। এতে অধ্যাপক গিলবার্ট সহমত প্রকাশ করেন।
এখন থেকে ইনসেপ্টায় কর্মরত বিজ্ঞানীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে টিকা উন্নয়নে উচ্চতর প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ইনসেপ্টায় কর্মরত বিজ্ঞানীরা এরই মধ্যে লন্ডনের ইমপিরিয়াল কলেজ থেকে মলিকুলার বায়োলজিতে প্রশিক্ষণ নিয়েছেন এবং এ ব্যবস্থা চলছে।
সারাহ গিলবার্ট অক্সফোর্ডের জেনার ইনস্টিটিউট এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড ডিপার্টমেন্ট অব ক্লিনিক্যাল মেডিসিনের টিকা বিজ্ঞানের অধ্যাপক। নতুন টিকা উদ্ভাবন ও টিকার উৎকর্ষ সাধনে তিনি ২৫ বছরের বেশি সময় ধরে কাজ করছেন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা প্রকল্পের তিনি প্রধান ছিলেন। করোনার টিকা তৈরিতে অবদানের জন্য তাঁকে অ্যালবার্ট পদক এবং রাজকীয় সম্মান ডেমহুডে ভূষিত করা হয়েছে।

বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড চীনের খ্যাতিমান প্রতিষ্ঠান গুয়াংসি ইউফেং কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে...
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন প্রবাসী আয় বা রেমিট্যান্স; যা দেশের বৈদেশিক মুদ্রার জোগান, বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও প্রবাসী পরিবারের জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক সংকটের মধ্যে অতি সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সৌদি আরব
৮ ঘণ্টা আগে
জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন মো. নূরুল হুদা। জনতা ব্যাংকে যোগদানের আগে তিনি আইসিবির ডিএমডি পদে দায়িত্ব পালন করেন। তিনি আইসিবির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, করপোরেট গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউশনাল...
১২ ঘণ্টা আগে
আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ...
১৪ ঘণ্টা আগে