টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা গ্রামের বাসিন্দা সোহান খান। তিনি পড়াশোনার পাশাপাশি শখের বসে পাখি পালেন। অনলাইনের বিভিন্ন মাধ্যমে করেন ভ্লগিং (ভিডিও ব্লগ)। এসবে তাঁর মাসে প্রায় ৫০ হাজার টাকা আয় হচ্ছে। সোহানের ভ্লগিং দেখে অনেকে পাখি পালনের অনুপ্রেরণা পাচ্ছেন।
সংবাদমাধ্যমে পাঠানো একটি বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ২০০৬ সালে শখের বসে বাবার হাত ধরে পাখি পালন শুরু করেন সোহান খান। ২০১৮ সালে তিনি বড় পরিসরে পাখি পালন শুরু করেন। এই অভিজ্ঞতা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ২০২০ সাল থেকে তিনি ফেসবুকে ‘বার্ডস ভ্যালি’ নামের পেজ খোলাসহ অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে ভ্লগিং শুরু করেন।
সোহানের বার্ডস ভ্যালি খামারে তোতাপাখি প্রজাতির ককাটিয়েল, কনুর, লরি, লাভ বার্ডসহ প্রায় ১০০ জোড়ার ওপরে বিভিন্ন পাখি আছে। প্রতিদিন তিনি পাখির লালন-পালনের কাজ ভ্লগিংয়ের মাধ্যমে সবার সামনে তুলে ধরেন। যা দেখে পাখি পালনে অনুপ্রাণিত হচ্ছেন অনেক মানুষ।
বার্ডস ভ্যালি প্ল্যাটফর্মের মাধ্যমে মূলত উপকৃত হচ্ছেন পাখি পালন আসা নতুন খামারিরা। ভ্লগের ভিডিও দেখে কীভাবে পাখির যত্ন নিতে হয়, কীভাবে পাখির প্রজনন করাতে হয়, কীভাবে অসুস্থ পাখির প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা করতে হয় ইত্যাদি শিখতে পারছেন তাঁরা।
টাঙ্গাইলের মাওলানা মোহাম্মদ আলী কলেজে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষে ইংরেজি বিষয়ে পড়াশোনা করছেন বলে জানান সোহান খান। তিনি বলেন, ‘বার্ডস ভ্যালি খামারটি আমার আয়ের অন্যতম উৎস। ভ্লগিং করে ও পাখি বিক্রি করে প্রায় ৫০ হাজার টাকা মাসে আয় হয়। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে খামারটি বড় করে অনেকের কর্মসংস্থান সৃষ্টি করা এবং অনলাইন প্ল্যাটফর্মটিকে সব পাখি প্রেমী মানুষের কাছে পৌঁছে দেওয়া।’

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১২ ঘণ্টা আগে