
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের পৃষ্ঠপোষক হিসেবে চুক্তি স্বাক্ষর করেছে বৈশ্বিক গাড়ি ব্র্যান্ড ওমোদা অ্যান্ড জাইকোর বাংলাদেশের বিশেষ পরিবেশক এশিয়ান ডিস্ট্রিবিউশনস লিমিটেড। স্থানীয় কমিউনিটির সঙ্গে গভীর সংযোগ স্থাপন এবং অত্যাধুনিক অটোমোটিভ প্রযুক্তি ও ক্রিকেট বিশ্বের সংযোগ নিশ্চিত করার মধ্য দিয়ে দলগত কাজ, উৎকর্ষ ও উদ্ভাবনের অভিন্ন মূল্যবোধ উদ্যাপন করাই এই কৌশলগত স্পনসরশিপের লক্ষ্য। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ওমোদা অ্যান্ড জাইকো বাংলাদেশের শোরুমে গত রোববার এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তি স্বাক্ষর চূড়ান্ত করতে আয়োজনের মূল আকর্ষণ হিসেবে হাজির ছিলেন ফরচুন বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজেদুর রহমান ও সিনিয়র ম্যানেজার খায়রুল আলমসহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। এ ছাড়া, আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিপিএলের ফরচুন বরিশালের মালিক মো. মিজানুর রহমান। খেলোয়াড়সুলভ আচরণ ও অটোমোটিভ শ্রেষ্ঠত্বের মধ্যে ঐক্যের প্রতীক হিসেবে বিলাসবহুল ওমোদা অ্যান্ড জাইকো গাড়ির পাশাপাশি, তামিম ইকবালের সঙ্গে বিশেষ ফটোসেশনের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।
বাংলাদেশের বাজারে নিজেদের অবস্থান জোরদার করার পাশাপাশি, এই কৌশলগত অংশীদারত্ব ওমোদা অ্যান্ড জাইকো বাংলাদেশের জন্য নতুন মাইলফলক হয়ে থাকবে। সর্বাধুনিক প্রযুক্তি ও নান্দনিক ডিজাইনের জন্য বিখ্যাত এই ব্র্যান্ডগুলো মাঠে অনবদ্য পারফরম্যান্সের জন্য সুপরিচিত ফরচুন বরিশালের চেতনার সঙ্গেও সংগতিপূর্ণ। ফরচুন বরিশাল বিপিএল ২০২৪-এর চ্যাম্পিয়ন দল।
এ বিষয়ে এশিয়ান ডিস্ট্রিবিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজেদুর রহমান বলেন, ওমোদা অ্যান্ড জাইকো বাংলাদেশ ও ফরচুন বরিশালের মধ্যে এই অংশীদারত্ব শ্রেষ্ঠত্ব, উৎকর্ষ ও উদ্ভাবনের প্রতি আমাদের নিরলস প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। এই চুক্তি দেশের সঙ্গে আমাদের সংযোগকে জোরদার করবে; একইসঙ্গে, উন্নতিকে অনুপ্রাণিত করতে আমাদের অব্যাহত সহায়তার কথাও মনে করিয়ে দেবে। বিপিএলের চেতনা ধারণ করতে পেরে ও তাদের সহায়তা করতে পেরে আমরা সত্যিই উচ্ছ্বসিত।
চেরি অটোমোবাইল কোম্পানি লিমিটেডসহ একাধিক ব্র্যান্ডের মূল প্রতিষ্ঠান চেরি গ্রুপের মালিকানাধীন ব্র্যান্ড ওমোদা অ্যান্ড জাইকো। বিশ্বব্যাপী ইন্টেলিজেন্ট টেকনোলজির প্রসারে অবদান রাখা চীনা ব্র্যান্ডগুলোর মধ্যে এগিয়ে রয়েছে ওমোদা অ্যান্ড জাইকো। চেরি গ্রুপের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ভেতরে ও বাইরে অগ্রগতিকে অনুপ্রাণিত করার ক্ষেত্রে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতির বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ ওমোদা অ্যান্ড জাইকো।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৩ ঘণ্টা আগে