
মহান বিজয় দিবস উপলক্ষে সাধারণ মানুষকে দেখার সুযোগ করে দিতে সাতটি জাহাজ উন্মুক্ত করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল সোমবার বেলা ২টা থেকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত কোস্ট গার্ডের বিভিন্ন জোনে এসব জাহাজ উন্মুক্ত করা হয়।
উন্মুক্ত করা জাহাজগুলো হলো কোস্ট গার্ড ঢাকা জোনের জাহাজ বিসিজিএস পোর্টেগ্রান্ডে (চাঁদপুর লঞ্চঘাট), বিসিজিএস শেটগাং (মুন্সিগঞ্জ লঞ্চঘাট), পূর্ব জোনের বিসিজিএস সৈয়দ নজরুল (পতেঙ্গা, চট্টগ্রাম), বিসিজিএস রূপসী বাংলা (বিসিজি বেইস চট্টগ্রাম), পশ্চিম জোনের বিসিজিএস কামরুজ্জামান (মোংলা), বিসিজিএস অপরাজেয় বাংলা (খুলনা) এবং দক্ষিণ জোনের বিসিজিএস সোনার বাংলা (ইলিশা ঘাট, ভোলা)।
গতকাল বেলা ২টা থেকে জাহাজ পরিদর্শন করতে ওসব এলাকার ও আশপাশের উল্লেখযোগ্য সংখ্যক নারী-পুরুষ আগমন করেন। এতে সাধারণ মানুষের কোস্ট গার্ডের জাহাজ ঘুরে দেখা এবং জাহাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ হয়।
জাহাজগুলো সম্পর্কে মানুষের কৌতূহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন দায়িত্বশীল কর্মকর্তারা। জাহাজের গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জল দস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পেরে সবাই খুশি মনে বাড়ি ফিরের। সাধারণ মানুষের মাঝে বাংলাদেশ কোস্টগার্ড সম্পর্কে ইতিবাচক ধারণা প্রকাশ পায়।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১২ ঘণ্টা আগে