জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশীয় ইলেকট্রনিকস পণ্যের প্রতিষ্ঠান মিনিস্টার মাইওয়ান গ্রুপ ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। ২০০২ সাল থেকে যাত্রা শুরু করে মিনিস্টার মাইওয়ান গ্রুপ।
মিনিস্টার মাইওয়ান গ্রুপের ২০ তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে শনিবার রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেলের বলরুমে ই-কমার্স সাইট ‘ই-রাজ’-এর উদ্বোধন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। মিনিস্টারের এই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে দ্রুত সময়ে মানসম্মত পণ্য ডেলিভারি নিশ্চয়তাসহ দেশি-বিদেশি সকল ব্র্যান্ডের যাবতীয় ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্সের পণ্য অনায়াসে ক্রয় করতে পারবেন গ্রাহকেরা।
মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সহসভাপতি এম এ রাজ্জাক খান রাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিজিএমইএ’র সভাপতি হচ্ছেন ফারুক হাসান, ডিএমপির কমিশনার মো: শফিকুল ইসলাম, এডিশনাল আইজিপি মোহাম্মদ আলী মিয়া, এডিশনাল আইজি মো. শাহবুদ্দিন খান, মিনিস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনুসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও এমডি গণ, রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিবর্গ এবং মিনিস্টার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১২ ঘণ্টা আগে