
দেশের বেসরকারি খাতের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম চলতি আগস্টে ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। গত জুলাই মাসে এই দাম ছিল ১ হাজার ৩৬৪ টাকা।
একই সঙ্গে অটোগ্যাস লিটারপ্রতি ৬২ দশমিক ৪৬ টাকা থেকে কমিয়ে ৫৮ দশমিক ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ বিকেলে সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। এ সময় কমিশনের সদস্য মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহিদ সারওয়ার উপস্থিত ছিলেন।
তবে সরকারের বেঁধে দেওয়া দামে দেশের কোথাও এলপি গ্যাস বিক্রি হয় না বলে বিভিন্ন সময় ভোক্তাদের অভিযোগ রয়েছে। জেলাভেদে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বাড়তি দাম নেওয়া হয় ক্রেতাদের কাছ থেকে।
গত জুলাই মাসে ১২ কেজি এলপি গ্যাসের দাম ছিল ১ হাজার ৩৬৪ টাকা, অটোগ্যাস লিটারপ্রতি ৬২ দশমিক ৪৬ টাকা ছিল। আর গত জুন মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল ১ হাজার ৪০৩ টাকা, অটোগ্যাস ছিল ৬৪ দশমিক ৩০ টাকা।
কয়েক মাস ধরে এলপি গ্যাসের দাম নিম্নমুখী। আমদানিনির্ভর এলপি গ্যাসের আন্তর্জাতিক বাজারদরও নিম্নমুখী।

ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা শপিং, আলেশা মার্টসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ৫৮ হাজার ৭২০টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে গ্রাহকদের দাবির অঙ্ক প্রায় ৩ হাজার ৮৬৯ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা প্রায় ৫৩১ কোটি টাকার মধ্যে ৪৭২
২ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বিপুল মুনাফা অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। গত এক বছরে বাংলাদেশ ব্যাংক নিট বা প্রকৃত মুনাফা করেছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। মূলত দুর্বল ব্যাংকগুলো দৈনন্দিন চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ায় এই মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগের অর্থবছরের তুলনায় ৩ হাজা
২ ঘণ্টা আগে
বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, লজিস্টিকস ব্যয় হ্রাস এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদারের আগ্রহ জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা উন্নয়নে কাজ করার ক
৭ ঘণ্টা আগে
তিন বছরের বেশি অপেক্ষার পর দেশে ডিজিটাল ব্যাংক চালুর পথ খুলছে। দ্বিতীয় দফায় আবেদন করা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টিকে চূড়ান্তভাবে বাছাই করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী পর্ষদ সভায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১৯ ঘণ্টা আগে