দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য ব্যাংকের সেবা সহজ করতে এজেন্ট ব্যাংকিং চালু হয়। ২০১৩ সালে শুরু হওয়া এই সেবা এখন শুধু প্রত্যন্ত অঞ্চলে নয়, ছাপিয়ে গেছে সারা দেশে। যেখানে গ্রাহকেরা হাতের কাছে পাচ্ছেন ব্যাংকের সেবা, তাঁরা ঋণও নিতে পারছেন। দেশের ব্যাংক খাতের নানা চাপ ও চ্যালেঞ্জ সত্ত্বেও মানুষের আকর্ষণ ধরে রেখেছে এজেন্ট ব্যাংকিং। ফলে দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা, বেড়েছে আস্থা ও বিশ্বাস। শুধু এক বছরের মধ্যে গ্রাহকসংখ্যা বেড়েছে, আমানত বৃদ্ধি পেয়েছে, ঋণ বিতরণ নতুন উচ্চতায় পৌঁছেছে, প্রবাসীদের রেমিট্যান্স সংগ্রহের রেকর্ড ভাঙা হয়েছে। এই সেবার ছোঁয়ায় নতুন সম্ভাবনার পথ প্রশস্ত হয়েছে, যেখানে প্রতিটি ধাপে দেখা যাচ্ছে পরিবর্তন ও উন্নয়নের ছোঁয়া।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুন মাসে এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকসংখ্যা ছিল ২ কোটি ৩০ লাখ ৩৪ হাজার। কিন্তু ২০২৫ সালের জুনে তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৪৪ লাখ। এক বছরে গ্রাহক বেড়েছে ১৩ লাখ ৭১ হাজার বা প্রায় ৬ শতাংশ।
ঋণ বিতরণের ক্ষেত্রেও চমক দেখিয়েছে এজেন্ট ব্যাংকিং। ২০২৪ সালের জুনে ঋণ বিতরণ হয়েছিল ১৮ হাজার ৭৪১ কোটি। এক বছর পেরিয়ে তা বেড়ে ২৯ হাজার ৮ কোটি হয়েছে। অর্থাৎ ঋণ বেড়েছে প্রায় ১০ হাজার কোটি, যা প্রায় ৫৫ শতাংশ।
আমানতের পরিমাণও গত এক বছরে ৪০ হাজার কোটি থেকে ৪৫ হাজার ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে। অর্থাৎ বছরের ব্যবধানে আমানত বেড়েছে ৫,৫৩২ কোটি ২৭ লাখ টাকা।
তবে এই উন্নয়ন ও উত্থানের পেছনে রয়েছে কিছু হতাশা। প্রবৃদ্ধির পরিবর্তে এজেন্ট ও আউটলেট দুটোই কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এক বছরে এজেন্টের সংখ্যা ৬১৮টি কমে ১৫ হাজার ৩৭৩টি, আর আউটলেট ৯১৬টি কমে ২০ হাজার ৫৭৭টি হয়েছে। ব্যাংকের সংখ্যা স্থিত রয়েছে ৩১টি।
এ বিষয়ে জানতে চাইলে ব্যাংক এশিয়ার এমডি সোহেল আর কে হুসেইন আজকের পত্রিকাকে বলেন, গত বছরের আগস্টে কিছু পরিবর্তনের কারণে সেবার কার্যক্রমে প্রভাব পড়েছিল। নতুন উদ্যোগ ও সেবার মাধ্যমে গ্রাহক এবং লেনদেন আরও বৃদ্ধি পাবে। এজেন্ট ব্যাংকিংয়ের সঙ্গে এখন বিমা সুবিধা চালু করা হচ্ছে। তাই গ্রাহকেরা এখন ঘরের কাছে সহজে ব্যাংকিং সেবা পাচ্ছেন।
এভাবে এজেন্ট ব্যাংকিং এখন শুধু গ্রাহকের সংখ্যা বাড়ানোর মাধ্যম নয়, বরং প্রবাসী আয়ের নিরাপদ ও দ্রুত বিতরণের অন্যতম চ্যানেল হিসেবে দেশের অর্থনীতিতে নতুন দিশা দেখাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, প্রবাসীদের রেমিট্যান্সও উল্লেখযোগ্যভাবে বেড়েছে, গত জুনে ১ লাখ ৫৮ হাজার কোটি থেকে চলতি বছরের জুনে বেড়ে হয়েছে ১ লাখ ৮৩ হাজার কোটি টাকা।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এপ্রিল-জুনে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রবাসী আয়ের ৫৫ দশমিক ৮ শতাংশ, অর্থাৎ ১ লাখ ১ হাজার কোটি টাকা বিতরণ করেছে। এরপরের স্থানে ডাচ্-বাংলা ব্যাংক ৫১ হাজার কোটি এবং ব্যাংক এশিয়া ১৪ হাজার কোটি টাকা বিতরণ করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এজেন্ট ব্যাংকিং ধীরে ধীরে দেশের প্রত্যন্ত ও ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষদের জন্য কার্যকর মাধ্যম হয়ে উঠছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘এজেন্ট ব্যাংকিং শুধু একটি পরিসংখ্যান নয়, এটি দেশের প্রান্তিক এলাকায় অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন পৌঁছে দেওয়ার একটি বিপ্লব।’

ফ্রান্সের প্যারিসের লে বোর্জে এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে ইউরোপের অন্যতম প্রধান ও বৃহত্তম পোশাক ও টেক্সটাইল মেলা ‘টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস-২০২৬’। ৩১ আগস্ট থেকে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী চলবে বিশ্বখ্যাত এই প্রদর্শনী...
২১ মিনিট আগে
দেশে ডিজিটাল সেবার বিস্তার ঘটলেও স্থানীয় পর্যায়ের সরকারি সেবায় অনলাইন ব্যবস্থা এখনো পুরোপুরি কার্যকর হয়ে ওঠেনি। অনলাইনে আবেদন করার পরও কাগজপত্র জমা, স্বাক্ষর, অর্থ পরিশোধ কিংবা সনদ সংগ্রহের জন্য নাগরিককে সরকারি দপ্তরে যেতে হচ্ছে। ফলে ‘ই-সেবা’ চালু হলেও এর বড় একটি অংশে রয়ে গেছে পুরোনো পদ্ধতির সরাসরি
১ ঘণ্টা আগে
বিশেষ শিশুদের জীবনমান উন্নয়ন এবং অটিজম নিয়ে দীর্ঘদিনের কাজের স্বীকৃতিস্বরূপ মাদার তেরেসা আন্তর্জাতিক শান্তি পুরস্কার ২০২৬ পেয়েছেন বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান। ঢাকায় সার্ক কালচারাল ফোরামের অনুষ্ঠানে তাঁকে পুরস্কার দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে এসব মূল্য নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর মাসের জন্যও ওই মূল্যহার অপরিবর্তিত রাখা হয়েছে।
৮ ঘণ্টা আগে