দেশের মানুষের আয় রোজগার বাড়লে দারিদ্র্য, বৈষম্য কমবে। তাই মানুষের আয় রোজগার বাড়াতে পদক্ষেপ নিতে হবে। আজ শনিবার রাজধানীর প্রেসক্লাবে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম বাংলাদেশ-ইআরডিএফবি’র উদ্যোগে ‘উন্নয়ন অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এ কথা বলেছেন।
ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘যদি আয় রোজগার বাড়াতে হয় তাহলে শিল্পায়ন বাড়াতে হবে। আর শিল্পায়ন বাড়লে কর্মসংস্থান বাড়বে, মানুষের আয় রোজগার বাড়বে। গবেষণায় দেখেছি জিডিপির গ্রোথ যদি ১০ শতাংশ হয়, আর পপুলেশন গ্রোথ যদি ১ শতাংশ হয় তাহলে জাতীয় আয় প্রতি ৭ বছর পর পর দ্বিগুণ হয়। এই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের আগাতে হবে। তাহলেই অসাম্প্রদায়িক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে পারব।’
ইআরডিএফবি’র সাধারণ সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, বাংলাদেশ ২০৩০ সাল নাগাদ বিশ্বের ২৯ তম এবং ২০৫০ সাল নাগাদ ২৩ তম অর্থনীতিতে উন্নত দেশে পরিণত হবে। আর ২০২৬ সালেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালেই উন্নত দেশ হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এর বড় প্রমাণ হলো গত কয়েক বছর ধরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। বর্তমান মাথাপিছু আয় ২ হাজার ৭৬৫ মার্কিন ডলার। অর্থনৈতিক অগ্রগতির সূচকে বিশ্বের শীর্ষ কয়েকটি দেশের একটি আজ বাংলাদেশ। মেট্রোরেল ও পদ্মা সেতু উদ্বোধন দুটিই উন্নয়নের মাইলফলক। সফলভাবে করোনা মহামারি মোকাবিলা, শিক্ষা, যোগাযোগ অবকাঠামো, গ্যাস, বিদ্যুৎ, নারীশিক্ষা, চাকরিজীবীদের বেতন-ভাতা শতভাগ বৃদ্ধি, স্বাস্থ্যসেবা, বিনা মূল্যে বই বিতরণ, খাদ্য উৎপাদনে বিধবা, প্রতিবন্ধী স্বয়ংসম্পূর্ণতা অর্জন, সামাজিক কর্মসূচির আওতায় পিছিয়ে থাকা জনগোষ্ঠী, অসহায়, বয়স্ক, ব্যক্তি, তালাকপ্রাপ্ত নারীদের সহায়তা, অটিজম, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান, আশ্রয়ণ প্রকল্প, একটি বাড়ি একটি খামার প্রকল্প, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন সেক্টরের সামগ্রিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও ইআরডিএফবি’র সভাপতি অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন—শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমেদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সেলিনা হোসেন, ইআরডিএফবি’র সিনিয়র সভাপতি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল জব্বার খান।

কয়েক দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী ২২ ক্যারেট প্রতি ভরি ( ১১.৬৬৪ গ্রামে প্রতি ভরি) স্বর্ণালংকারের ভ্যাটসহ দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৪৮ টাকা। যা গতকাল বুধবার ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
৫ ঘণ্টা আগে
গ্যাস-সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও রপ্তানি আদেশ কমে যাওয়ায় গত তিন বছরে দেশের প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। একই সময়ে পোশাক উৎপাদনের ব্যয় বেড়েছে প্রায় ৪০ শতাংশ। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় বর্তমানে অধিকাংশ কারখানা সক্ষমতার অর্ধেকের কম উৎপাদন করতে পারছে।
১১ ঘণ্টা আগে
টাকা ফেরতের দরজা খুলতেই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের আমানত তোলার আবেদনের হিড়িক পড়েছে। পাঁচ সংকটাপন্ন ব্যাংককে একীভূত করে গঠিত হওয়া এই সম্মিলিত ইসলামী ব্যাংকে গত মঙ্গলবার থেকে গ্রাহকদের আবেদন গ্রহণের কার্যক্রম শুরু হয়।
১২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ডগুলোর কাছে দীর্ঘদিন ধরে কম খরচে পণ্য তৈরির সবচেয়ে ভরসার জায়গা ছিল বাংলাদেশ। তবে দেশের ভেতরে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের ঘাটতি, ক্রমাগত উৎপাদন খরচ বৃদ্ধি, চট্টগ্রাম বন্দরের ধীরগতি এবং দীর্ঘ লিড টাইমের (পণ্য উৎপাদন ও সরবরাহের সময়সীমা)...
১৩ ঘণ্টা আগে