পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির আর্থিক শৃঙ্খলাভঙ্গের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় তালিকাভুক্ত ১৮টি কোম্পানির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ‘অসন্তোষ’ নথিভুক্তি করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতের জন্য কোম্পানিগুলোকে কঠোর সতর্কবার্তা দিয়েছে কমিশন।
নির্ধারিত সময়ে আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ কোম্পানিগুলোর মধ্যে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, টেলিকম, আইটি এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি রয়েছে। সম্প্রতি বিএসইসির চিফ অ্যাকাউন্ট্যান্ট ডিভিশনের অধীন করপোরেট রিপোর্টিং ডিপার্টমেন্ট থেকে পৃথক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের এ সতর্কতা জানানো হয়েছে।
বিএসইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
সময়মতো আর্থিক প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়া প্রতিষ্ঠানগুলো হলো জেনেক্স ইনফোসিস পিএলসি, বিচ হ্যাচারি লিমিটেড, চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স পিএলসি, রবি আজিয়াটা পিএলসি, সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, ঢাকা ইনস্যুরেন্স লিমিটেড, ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড, বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি, মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি, রিপাবলিক ইনস্যুরেন্স পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, এবি ব্যাংক পিএলসি, ফেডেরাল ইনস্যুরেন্স পিএলসি, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
বিএসইসির চিফ অ্যাকাউন্ট্যান্ট ডিভিশনের করপোরেট রিপোর্টিং ডিপার্টমেন্ট সূত্র জানায়, সংশ্লিষ্ট কোম্পানিগুলো সিকিউরিটিজ আইন ও কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়েছে। এ ধরনের বিলম্বকে কমিশন ‘ডিফল্ট’ ও ‘কন্ট্রাভেনশন’ হিসেবে চিহ্নিত করেছে।
বিএসইসির চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কোম্পানিগুলো নির্ধারিত সময়সীমা অতিক্রম করে আর্থিক প্রতিবেদন দাখিল করেছে, যা সিকিউরিটিজ আইন ও বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। যদিও কমিশন বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় এসব প্রতিবেদন গ্রহণ করেছে, তবে একই সঙ্গে কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এই গ্রহণযোগ্যতা কোনোভাবেই আইনগত দায়মুক্তি নয়। বিলম্বের ফলে যদি কোনো বিনিয়োগকারী বা সংশ্লিষ্ট পক্ষ ক্ষতিগ্রস্ত হন, সে দায় কোম্পানিকেই বহন করতে হবে।
কমিশন আরও উল্লেখ করেছে, আর্থিক প্রতিবেদন দাখিলে বিলম্ব পুঁজিবাজারে তথ্যপ্রবাহে বিঘ্ন সৃষ্টি করে, বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণে ঝুঁকি বাড়ায় এবং বাজারে বিভ্রান্তি তৈরি করে। ফলে ভবিষ্যতে এ ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না।

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে জোরারোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বৃদ্ধির আহ্বানও জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং বিপিসির (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন) লোকসান কমানোর অজুহাতে দেশের বাজারে একলাফে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধি করেছে সরকার। নতুন এই দর ঘোষণার পর ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
১১ ঘণ্টা আগে
গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে বাংলাদেশের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। তবে ওয়ালমার্ট, গ্যাপ ও নেক্সটের সরবরাহকারী ‘৪এ ইয়ার্ন ডাইংয়ে’ অন্তত এখন পর্যন্ত কর্মীরা নির্বিঘ্নে হুডি সেলাই করছেন এবং বিভিন্ন ব্র্যান্ডের লোগো লাগাচ্ছেন।
১১ ঘণ্টা আগে
নিরুপায় হওয়ার যুক্তি দিয়ে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। এর ফলে জ্বালানি তেলের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। গণপরিবহন খাতসহ প্রত্যক্ষভাবে জ্বালানি তেল ব্যবহারকারী নাগরিক সমাজের মধ্যে তাৎক্ষণিকভাবে এতে উদ্বেগ ও ক্ষোভের সঞ্চার হয়েছে।
২১ ঘণ্টা আগে