
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘সুশাসন প্রতিষ্ঠিত হওয়ায় অর্থ পাচার কমে গেছে। ফলে অর্থটা বাইরে ডাইভার্ট না হয়ে বাংলাদেশে রয়ে গেছে। যারা অর্থ নিয়ে পালিয়ে দেশ ছেড়েছে, তাদের অর্থ কীভাবে ফিরিয়ে আনতে হয়, সেই চেষ্টা আমরা করছি। চেষ্টার শেষ নাই। করে যাব। ইনশা আল্লাহ, হয়তো দেরিতে হলেও সফল হব।’
আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৪০০তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, ‘আমাদের রিজার্ভের পতন হচ্ছিল। ব্যালেন্স অব ক্রেডিটের কারণে অবমূল্যায়ন হচ্ছিল। এই জায়গা থেকে আমরা বের হয়ে এসেছি। রিজার্ভ আর কমছে না। গত ৫ আগস্টের পর বাংলাদেশ ব্যাংক একটি ডলারও বিক্রি করেনি। ব্যালেন্স অব পেমেন্টে যে ঘাটতি ছিল, এখন আর ঘাটতি নেই, এখন ব্যালেন্স হয়ে গেছে। রেমিট্যান্সে বিরাট একটা পরিবর্তন এসেছে। গত পাঁচ মাসে আমাদের অতিরিক্ত তিন মিলিয়ন রেমিট্যান্স এসেছে।’
ঘাটাইল উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আব্দুল জলিল, এফসিএস চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক কমিটির চেয়ারম্যান ড. এম মাসুদ রহমান, ইনডিপেনডেন্ট ডাইরেক্টর মোহাম্মদ খুরশীদ ওয়াহাব।
প্রবন্ধ উপস্থাপন করেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্যসচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ।
ওই সভায় গভর্নর আরও বলেন, আপনাদের ভাই-বোন যাঁরা বিদেশে চাকরি করছেন, তাঁদের টাকাটা খুব দ্রুত আপনাদের কাছে চলে আসছে এবং নিরাপত্তার সঙ্গে আপনারা সেই টাকা পাচ্ছেন।
ইসলামী ব্যাংক সেখানে এক বিশাল ভূমিকা পালন করছে। ইসলামী ব্যাংক এক নম্বর রেমিট্যান্স সংগ্রহকারী ব্যাংক। ব্যাংকিং খাতেও আস্থা রাখতে বলেন তিনি।
গভর্নর বলেন, ‘খাদ্যপণ্যের কারণেই মূল্যস্ফীতি সবচেয়ে বেশি আছে। খাদ্যপণ্যের দাম আমরা আশা করছি কমে আসবে। চার-পাঁচ মাসের মধ্যে একটা স্বস্তির জায়গায় পৌঁছে যাব। ব্যাংক কোনো ব্যক্তির প্রতিষ্ঠান নয়। ব্যাংক কোনো পারিবারিক প্রতিষ্ঠান নয়। যেভাবে দেখা হয় সেটা ভুল, আর যেভাবে দেখা হতো, সেটাও ভুল। ব্যাংক হচ্ছে একটা আমানতকারী প্রতিষ্ঠান।’

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির চাপ যে বাজারে পড়বে, তা আগে থেকেই আশঙ্কা করা হচ্ছিল। এর মধ্যেই হঠাৎ করে এল জ্বালানি তেলের ‘বড় অঙ্কের’ মূল্যবৃদ্ধির ঘোষণা। এতে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে চারদিক দিয়ে। বড় নড়াচড়া শুরু হয়েছে নিত্যপণ্যের বাজারে।
৫ ঘণ্টা আগে
বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য ব্লক আরসেপে বাংলাদেশের সদস্য হওয়ার প্রক্রিয়া এবার আনুষ্ঠানিক আলোচনার পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশসহ চার আবেদনকারী অর্থনীতির সদস্যপদ দেওয়ার বিষয়ে কারিগরি পর্যালোচনার কাজ এগিয়ে নিতে সম্মত হয়েছে জোটটি। এ লক্ষ্যে একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপ গঠনের অনুমোদন দিয়েছেন আরসেপ জোটের....
১১ ঘণ্টা আগে
দেশে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিতে সম্মত হয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসব ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়া হবে। এরপরই প্রক্রিয়া শেষে কার্যক্রম শুরু করতে পারবে ব্যাংকগুলো...
১৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক যাত্রীদের ভোটে নির্ধারিত স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এয়ারলাইনসগুলোর তালিকায় এক ধাপ এগিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। ২০২৬ সালের তালিকায় ‘বেস্ট রিজিওনাল এয়ারলাইনস (ইন্ডিয়া/সাউথ এশিয়া)’ ক্যাটাগরিতে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের বেসরকারি এয়ারলাইনসটি।
১৪ ঘণ্টা আগে