দেশের জীবনবিমা কোম্পানিগুলোর পরিচালকদের জন্য পর্ষদ সভায় সশরীর উপস্থিত থাকা বাধ্যতামূলক করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। অনিয়ম রোধে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে সংস্থাটি।
আইডিআরএ পরিচালক (অ্যাকচুয়ারি ও এজেন্ট) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, জীবনবিমা কোম্পানির পরিচালনা পর্ষদের সভা এবং এর অধীনস্থ কোনো কমিটির সভা ভার্চুয়ালি আয়োজন করা যাবে না। পরিচালকদের অবশ্যই প্রতিটি সভায় সরাসরি উপস্থিত থাকতে হবে। ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি দেশের জীবনবিমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। নির্দেশনায় পর্ষদ সভার নিয়ম যথাযথভাবে অনুসরণ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আইডিআরএ সূত্রে জানা গেছে, হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্সের পরিচালকদের অনেকে দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে ভার্চুয়ালি পর্ষদ সভায় অংশ নিচ্ছিলেন। এ সুযোগ কাজে লাগিয়ে তাঁরা একাধিক অনিয়মের মাধ্যমে গ্রাহকদের অর্থ আত্মসাৎ করেছেন। শুধু হোমল্যান্ড নয়, রূপালী লাইফ ইনস্যুরেন্সসহ আরও কয়েকটি জীবনবিমা কোম্পানির পরিচালকেরা বছরের পর বছর বিদেশে অবস্থান করে ভার্চুয়ালি কোম্পানি পরিচালনা করেছেন। এতে অনিয়ম বৃদ্ধি পেয়েছে এবং গ্রাহকদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ অনিয়ম ঠেকাতে সরকার পরিচালকদের সশরীর উপস্থিতি নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নিয়েছে। এখন থেকে প্রতিটি পর্ষদ সভায় পরিচালকদের সরাসরি উপস্থিতি বাধ্যতামূলক, যা কোম্পানিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াবে এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড চীনের খ্যাতিমান প্রতিষ্ঠান গুয়াংসি ইউফেং কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে...
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন প্রবাসী আয় বা রেমিট্যান্স; যা দেশের বৈদেশিক মুদ্রার জোগান, বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও প্রবাসী পরিবারের জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক সংকটের মধ্যে অতি সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সৌদি আরব
১৩ ঘণ্টা আগে
জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন মো. নূরুল হুদা। জনতা ব্যাংকে যোগদানের আগে তিনি আইসিবির ডিএমডি পদে দায়িত্ব পালন করেন। তিনি আইসিবির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, করপোরেট গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউশনাল...
১৭ ঘণ্টা আগে
আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ...
১৯ ঘণ্টা আগে