
নতুন বছরের শুরুতেই সাধারণ মানুষের রান্নাঘরে বড় ধরনের ধাক্কা দিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যেখানে ১২ কেজি সিলিন্ডারের দাম এক লাফে ৫৩ টাকা বাড়ানো হয়েছে।
আজ রোববার বিইআরসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই মূল্যতালিকা ঘোষণা করা হয়। নতুন নির্ধারিত দাম অনুযায়ী:
১২ কেজি সিলিন্ডার: আগের ১ হাজার ২৫৩ টাকা থেকে ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
অটোগ্যাস: যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বেড়েছে। প্রতি লিটারে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে নতুন দাম ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৫৭ টাকা ৩২ পয়সা।
বিইআরসি জানিয়েছে, নতুন এই দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
এর আগে ডিসেম্বর মাসেও ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়ানো হয়েছিল। তখন দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২৫৩ টাকা। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে দুই দফায় সিলিন্ডারপ্রতি দাম বাড়ল প্রায় ৯১ টাকা।
তবে খুচরাপর্যায়ে বিইআরসি নির্ধারিত এই দামের চেয়ে অনেক সময় বেশি দামে গ্যাস বিক্রি হয়। কয়েক দিন ধরে নির্ধারিত দামে কোথাও এলপিজি বিক্রি হয়নি।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১২ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৩ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৫ ঘণ্টা আগে