আগামী ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬.৬ শতাংশ হবে বলে প্রক্ষেপণ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), যা বাংলাদেশ সরকারের প্রক্ষেপণের খুব কাছাকাছি। আগামী অর্থবছরের বাজেটে সরকার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৬.৭৫ শতাংশ। বাংলাদেশের আইএমএফ মিশন চিফ ক্রিস পাপেজর্জিউ বাসসের কাছে সংস্থাটির এই প্রক্ষেপণের কথা তুলে ধরেন।
ক্রিস পাপেজর্জিউ বাসসকে বলেন, অর্থনীতিতে বৈশ্বিক ধাক্কা ও বৈশ্বিক অনিশ্চয়তা সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা দুর্বল করছে, যা মূলত বাংলাদেশের অর্থনীতিকে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে।
তিনি বলেন, ‘উচ্চ মূল্যস্ফীতির কারণে ভোক্তাদের ক্রয়ক্ষমতা হ্রাস, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কঠোর রাজস্ব ও মুদ্রানীতির প্রয়োগ এবং বৈদেশিক মুদ্রার ঘাটতি ও সামগ্রিক চাহিদাকে সীমিত করার লক্ষ্যে আমদানি বিধিনিষেধের কারণে গত দেড় বছরে প্রবৃদ্ধির গতি হ্রাস পেয়েছে। তা সত্ত্বেও, বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালক—রপ্তানি তুলনামূলকভাবে স্থিতিশীল রয়ে গেছে।’
তিনি মনে করেন, ভবিষ্যৎ প্রবৃদ্ধির গতিপথ ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং বৈশ্বিক ভারসাম্যহীনতার মতো সমস্যার সময়মতো সমাধানের ওপর নির্ভর করছে।
চলতি অর্থবছরের প্রবৃদ্ধির বিষয়ে ক্রিস পাপেজর্জিউ বলেন, ‘আমদানি সংকোচন নীতির কারণে চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৫.৪ শতাংশ। তবে, দেশীয় সামষ্টিক অর্থনীতির দৃষ্টিভঙ্গি এবং বাহ্যিক অবস্থান ধীরে ধীরে স্থিতিশীল হওয়ার কারণে, আমরা আগামী অর্থবছরে ৬.৬ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা করছি। তবে দীর্ঘ মেয়াদে উচ্চ প্রবৃদ্ধির ধারবাহিকতা ব্যবসায় পরিবেশের উন্নতি এবং কাঠামোগত সংস্কার বাস্তবায়নের উপর নির্ভর করবে।’
তাই সংস্কার অ্যাজেন্ডায় অগ্রাধিকারের মধ্যে বিদেশি বাণিজ্য সম্প্রসারণ ও বৈচিত্র্য আনায়ন, বিদেশি বিনিয়োগ আকষণ, আর্থিক খাত শক্তিশালী করা, রাজস্ব আয় বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দেওয়ার বিষয়ে জোরারোপ করেন তিনি।
ক্রিস পাপেজর্জিউ অবশ্য এও বলেন, গত এক দশকে বাংলাদেশ উচ্চহারে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক সূচকের অনেক উন্নতি করেছে। একই সঙ্গে দারিদ্র্য হ্রাস এবং এসডিজি সূচকের স্থিতিশীল অগ্রগতি অর্জন করেছে। এই পটভূমির পরিপ্রেক্ষিতে, স্বল্পমেয়াদি অগ্রাধিকার বাণিজ্য আরও সম্প্রসারণ এবং সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য একটি সক্ষম পরিবেশ তৈরি করা উচিত। এর মধ্যে রয়েছে তুলনামূলকভাবে উচ্চ অশুল্ক বাধা কমানো, বাণিজ্য-সম্পর্কিত ভৌত অবকাঠামো উন্নত করা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সেবা সহজ করা।

বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে ভারত নিজেদের তুলে ধরলেও, দেশটির কোটি কোটি তরুণ-তরুণীর জীবনে সেই প্রবৃদ্ধির সুফল পৌঁছাচ্ছে না। সম্প্রতি প্রশ্নফাঁস কেলেঙ্কারিকে কেন্দ্র করে শুরু হওয়া জেন-জিদের বিক্ষোভ দ্রুতই তীব্র সামাজিক ও রাজনৈতিক অসন্তোষে রূপ নিয়েছে।
২ ঘণ্টা আগে
প্রাইম ব্যাংক পিএলসি এবং সিএ প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (সিপিডিএল)-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। এ চুক্তির ফলে প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা সিপিডিএলের আবাসন প্রকল্পে ফ্ল্যাট কিনতে বিশেষ মূল্যছাড়ের সুবিধা পাবেন। সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত সিপিডিএলের করপোরেট কার্যালয়ে...
২ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে গ্রাউন্ডেড বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজটি সচল করতে ঢাকা থেকে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ পাঠানো হচ্ছে। আজ শনিবার (৮ আগস্ট) ঢাকা থেকে রোমগামী বিমানের ফ্লাইটে এসব প্রকৌশলী ও যন্ত্রাংশ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
আগের দিন শুক্রবার ৩ হাজার ২৬৬ টাকা কমানোর পর দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। এবার ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৮ ঘণ্টা আগে