
দেশের স্বাস্থ্য খাতে সহায়তার অংশ হিসেবে ৫৯ লাখ ডলার অনুদান দেবে দক্ষিণ কোরিয়ার উন্নয়ন সহযোগী সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)।
এ লক্ষ্যে আজ রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও কোইকার মধ্যে ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ (এনআইএএনইআর) শিক্ষা ও গবেষণার সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের আলোচনার রেকর্ড (আরওডি) ও রেফারেন্সের শর্তাবলি (টিওআর) স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও অনুবিভাগের প্রধান (এশিয়া, জেইসি ও এফঅ্যান্ডএফ) মিরানা মাহরুখ এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে কোইকার কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম এতে সই করেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের অধীনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। এর জন্য কোইকা ৫ দশমিক ৯ মিলিয়ন ডলার অনুদান দেবে।
প্রকল্পের লক্ষ্য হলো এনআইএএনইআর পিএইচডি প্রোগ্রাম ও নার্সিং প্রশিক্ষণের মাধ্যমে উচ্চমানের নার্সিং ফ্যাকাল্টি প্রতিষ্ঠার জন্য একটি ভিত্তি স্থাপন করা। এটি নার্সদের জন্য পিএইচডি প্রোগ্রাম, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম পদক্ষেপ।

সোনার দাম কমানো হলেও পরিবর্তন রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকায় কেনাবেচা হচ্ছে।
৩৮ মিনিট আগে
দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১০ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
১১ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
১৪ ঘণ্টা আগে