মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকলেও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) উৎপাদন প্রতি বছর ১০ কোটি টন বাড়ানোর পরিকল্পনা থেকে সরবে না রাশিয়া। গতকাল বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ সিদ্ধান্ত জানান।
রাশিয়ার বড় প্রকল্পকে টার্গেট করে এ মাসেই নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। আর্কটিক এলএনজি-২ নামে পরিচিত সাইবেরিয়ায় বিশাল প্রকল্পের সঙ্গে জড়িত থাকায় রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সাগরবাহিত অতি শীতল গ্যাসের উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে রাশিয়া। পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহই একসময় মস্কোর রাজস্বের মূল উৎস ছিল। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এই উৎস থেকে আয় অনেক কমেছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গত বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, এ প্রকল্প বা অনুরূপ প্রকল্পের জন্য বড় আকারের পরিকল্পনা বাদ যাবে না। কারণ, এলএনজি অবকাঠামোর উন্নয়নই জ্বালানি খাতে আমাদের অগ্রাধিকার।
নিষেধাজ্ঞার মতো বাধাগুলোকে কীভাবে অতিক্রম করতে হয় তা এত দিনে রাশিয়ার কোম্পানিগুলো শিখে নিয়েছে বলেও মন্তব্য করেন জাখারোভা।
রাশিয়ার তৃতীয় বৃহত্তম এলএনজি প্রকল্প আর্কটিক এলএনজি-২ বাস্তবায়িত হলে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের এলএনজি বাজারের ২০ শতাংশ হবে রাশিয়ার। এখন এলএনজি বাজারের প্রায় ৮ শতাংশ রাশিয়ার দখলে।
গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাইডেন প্রশাসন আর্কটিক এলএনজি-২ প্রকল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে অংশীদার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
আর্কটিক এলএনজি-২ প্রকল্পে ৬০ শতাংশ অংশীদারত্ব আছে রাশিয়ার বৃহত্তম এলএনজি উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাটেকের। এই বছরের শেষ নাগাদ এলএনজি উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
মার্কিন নিষেধাজ্ঞায় সতর্কতা অবলম্বন করেছে ফ্রান্সের টোটাল এনার্জিস, জাপানের আর্কটিক এলএনজি এবং জেওজিএমইসি। এ প্রকল্পে প্রত্যেকেরই ১০ শতাংশ অংশীদারত্ব রয়েছে। এ ছাড়া চীনের সিএনপিসি ও সিএনওওসি লিমিটেডেরও রয়েছে ১০ শতাংশ করে শেয়ার।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১২ ঘণ্টা আগে