
জেট ফুয়েলের দাম আরেক দফা বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এবার ১৯ টাকা বাড়িয়ে প্রতি লিটার জেট ফুয়েলের দাম করা হয়েছে ১৩০ টাকা।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ওয়েবসাইটে এ-সংক্রান্ত তথ্য তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, জেট ফুয়েলের নতুন এই দাম কার্যকর হয়েছে ৮ জুলাই থেকে।
জানা গেছে, অভ্যন্তরীণ গন্তব্যের ফ্লাইটের ক্ষেত্রে দাম বেড়েছে জেট ফুয়েলের।
গত ১০ জুন জেট ফুয়েলের দাম লিটারে ৫ টাকা বেড়ে ১১১ টাকা হয়েছিল। এর আগে ১৭ মে জেট ফুয়েলের দাম বেড়েছিল। তখন ৬ টাকা বেড়ে উড়োজাহাজের জ্বালানির দাম হয়েছিল প্রতি লিটার ১০৬ টাকা। গত ৭ এপ্রিল জেট ফুয়েলের দাম আবার বেড়ে হয় ১০০ টাকা। এর আগে গত ৮ মার্চ জেট ফুয়েলের দাম প্রতি লিটার ৮০ টাকা থেকে বেড়ে হয় ৮৭ টাকা। ৯ ফেব্রুয়ারি জ্বালানিটির দাম ৭৩ টাকা থেকে ৮০ টাকা করা হয়েছিল। গত বছরের ডিসেম্বর ও আগস্টেও দাম বাড়ানো হয়েছিল। ২০২১ সালের এপ্রিলে জেট ফুয়েলের দাম ছিল প্রতি লিটার ৬১ টাকা।

রেকর্ডমূল্যে নিলামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি (ইভি)। ব্রিটিশ আইফোন ডিজাইনার স্যার জনি আইভের পরিকল্পনায় তৈরি হয়েছিল ফেরারি লুসে গাড়িটি। ক্যালিফোর্নিয়ায় আরএম সোথেবিজের আয়োজিত নিলাম অনুষ্ঠানে ৪ কোটি ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৪৯০ কোটি টাকা) বিক্রি হয় এটি।
৩ মিনিট আগে
দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, পল্লি অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে গতকাল (১৬ আগস্ট) আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।
৩ ঘণ্টা আগে
ভারতে কিউআর কোড স্ক্যান করে কয়েক মুহূর্তে টাকা পাঠানো এখন প্রায় সবার দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। কোনো পয়েন্ট অব সেল (পস) যন্ত্র বা নগদ টাকার ঝামেলা নেই, আর সবচেয়ে বড় কথা—গ্রাহক বা বিক্রেতা কারও জন্যই কোনো দৃশ্যমান সার্ভিস চার্জ ছিল না।
৪ ঘণ্টা আগে
এক দশক আগেও যে অর্থনীতির বড় অংশের হিসাব করা হতো কারখানা, দোকান, কৃষি ও প্রচলিত সেবার মাধ্যমে, এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। স্মার্টফোনের মাধ্যমে পণ্য বিক্রি, অ্যাপভিত্তিক যাতায়াত, মোবাইল ফোনে আর্থিক লেনদেন, অনলাইনে কাজ করে আয় কিংবা ফুটপাতে ছোট ব্যবসা—সবই এখন মানুষের আয় ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অংশ
১৪ ঘণ্টা আগে