রাষ্ট্রায়ত্ত বাণিজ্য সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমের সময়সীমা বাড়ানো হয়েছে। গত ৬ অক্টোবর থেকে দেশব্যাপী চলমান পণ্য বিক্রির এ কার্যক্রম আজ বৃহস্পতিবার শেষ হওয়ার কথা থাকলেও তা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। আজ টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে হুমায়ুন কবির বলেন, নিম্নআয়ের মানুষের চাহিদার কথা বিবেচনা করে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম তিন দিন বাড়ানো হয়েছে। এ সময়ে আগের দামেই সব পণ্য বিক্রি হবে।
তিনি বলেন, বাজার পরিস্থিতি বিবেচনায় আগামী মাসেও টিসিবির নিত্যপণ্য বিক্রি চালিয়ে যাওয়ার চিন্তাভাবনা রয়েছে। তবে এখনও এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। নভেম্বরের প্রথম সপ্তাহে আবারও এ কার্যক্রম চালু হতে পারে বলে উল্লখ করেন তিনি।
উল্লেখ্য, বাজারের দামের চেয় অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যে সারা দেশে টিসিবির ট্রাক সেল কার্যক্রম অব্যাহত রয়েছে। টিসিবির ট্রাক থেকে ভোক্তারা প্রতি কেজি চিনি ৫৫ টাকায়, প্রতি কেজি মসুর ডাল ৫৫ টাকায় এবং পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকা দরে কিনতে পারছেন। একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি চিনি, দুই কেজি ডাল কিনতে পারবেন। এ ছাড়া ১০০ টাকা লিটার দামে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল কিনতে পারছেন।
টিসিবি জানিয়েছে, দেশব্যাপী ৪০০ থেকে ৪৫০ ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রয় কার্যক্রম চলছে। এর মধ্যে রাজধানীর বিভিন্ন স্পটে প্রায় ৮০টি ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় করা হচ্ছে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১২ ঘণ্টা আগে