Ajker Patrika

গ্রাহকসেবার মান বাড়াতে ডাচ্-বাংলা ব্যাংকের কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

আজকের পত্রিকা ডেস্ক­
গ্রাহকসেবার মান বাড়াতে ডাচ্-বাংলা ব্যাংকের কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত
ডাচ্-বাংলা ব্যাংকের রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখাগুলো নিয়ে কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

ডাচ্-বাংলা ব্যাংকের রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখাগুলো নিয়ে কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) বগুড়ার একটি স্থানীয় হোটেলে হাইব্রিড পদ্ধতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা ও গ্রাহকসেবার মান উন্নত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান।

বক্তব্যে এহতেশামুল হক বলেন, গ্রাহকদের কাছে ‘বেস্ট সলিউশন পার্টনার’ বা বিশ্বস্ত সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত হতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করতে তাঁদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শনসহ বিভিন্ন কৌশলগত বিষয়ে গুরুত্ব দিতে হবে।

ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন এবং ভিত্তি আরও শক্তিশালী করতে সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সম্মেলনে রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখা ব্যবস্থাপকেরা নিজ নিজ শাখার ব্যবসায়িক কৌশল তুলে ধরেন। উন্নত গ্রাহকসেবার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তাঁরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন।

এ সময় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবার মান উন্নয়ন ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তাঁদের পর্যবেক্ষণ তুলে ধরেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সম্মেলনে রাজশাহী ও রংপুর অঞ্চলের বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তা, রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজাররা অনলাইনে অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত