
এয়ার এ্যাস্ট্রা’র ট্রেড পার্টনারদের সৌজন্যে সৈয়দপুরের ইকো রিসোর্ট এ এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ার এ্যাস্ট্রা জানায়, বিজনেস পার্টনার মিটে সৈয়দপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারিসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর এয়ারপোর্টের পরিচালক সুপ্লব কুমার ঘোষ, এয়ার এ্যাস্ট্রার চিফ এক্সিকিউটিভ অফিসার ইমরান আসিফ, চিফ কমার্শিয়াল অফিসার সোহেল মজিদসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
এ সময় এয়ার এ্যাস্ট্রা’র সিইও ইমরান আসিফ বলেন, সৈয়দপুর অভ্যন্তরীণ রুটগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য। বর্তমানে এই রুটে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করছে এয়ার এ্যাস্ট্রা, যাত্রী চাহিদা বৃদ্ধি পেলে শিগগিরই আরও ফ্লাইট এ রুটে যুক্ত করা হবে।
সৈয়দপুরের পাশাপাশি ঢাকা থেকে চট্টগ্রাম রুটে চারটি, কক্সবাজার রুটে চারটি ও সিলেট রুটে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করছে এয়ার এ্যাস্ট্রা। এয়ার এ্যাস্ট্রা সম্মানিত যাত্রীদের সুবিধার্থে ইন-ফ্লাইট ম্যাগাজিন ও শিশুদের জন্য ফানবুক প্রদান করে থাকে।
যাত্রীরা ফ্লাইট টিকিট এয়ার এ্যাস্ট্রা’র ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, সেলস অফিস, অনলাইন ও অফলাইন্ ট্রাভেল এজেন্সি থেকে ক্রয় করতে পারবেন। এয়ার এ্যাস্ট্রা’র বহরে বর্তমানে তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির টার্বোপ্রপ এয়ারক্রাফট এবং ৭০ জন যাত্রী বহন করতে সক্ষম। শিগগিরই আন্তর্জাতিক রুটেও ডানা মেলবে এয়ার এ্যাস্ট্রা।

দেশের বাজারে আবারও সোনার দাম কমাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৪০ টাকা।
২ ঘণ্টা আগে
রেমিট্যান্সের ওপর ভর করে রিজার্ভে কিছুটা স্বস্তি মিললেও আমদানি-রপ্তানির ভারসাম্য থেকে শুরু করে বৈদেশিক লেনদেনের সার্বিক হিসাবে অস্বস্তি কাটেনি। রেকর্ড বাণিজ্য ঘাটতি নিয়ে শেষ হওয়া আগের অর্থবছরের পর নতুন অর্থবছরের শুরুতেও সেই ঘাটতির চাপ কমার বদলে বেড়েছে।
১০ ঘণ্টা আগে
ইতালির ভেনিসে অভিনেত্রী ও শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে শিশু কল্যাণকেন্দ্রিক উদ্যোগ সিজিইপি। হামলাটি জুলাই ২০২৪-এর অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থকদের ওপর দেশের বাইরে আওয়ামী লীগের সমর্থকদের ধারাবাহিক হামলার অংশ বলেও দাবি করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
সুগন্ধি চালের স্থানীয় বাজারদর দীর্ঘদিন ধরেই ঊর্ধ্বমুখী। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে সরবরাহ কম। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের হাতে কোনো সুগন্ধি চালের মজুত নেই, সবই বিক্রি করে দিয়েছেন। কৃষকের পাশাপাশি বিক্রেতাদেরও অভিযোগ, বাজারে সুগন্ধি চালের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি করা হয়েছে। এ খাতের বড় ব্যবসায়ীরা
১৪ ঘণ্টা আগে