দেশের পর্যটন গন্তব্যে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে আগামী ১ ডিসেম্বর-৩ ডিসেম্বর আন্তর্জাতিক পর্যটন মেলার আয়োজন করতে যাচ্ছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। সংগঠনটি ভ্রমণ ও পর্যটন খাতে চার দশকের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো পর্যটন মেলার আয়োজন করা হচ্ছে।
এই মেলার মাধ্যমে দেশীয় পর্যটন বিদেশি পর্যটকদের মাঝে তুলে ধরা হবে। বিদেশি পর্যটক আসলে, দেশে বৈদেশিক মুদ্রাও বেশি অর্জিত হবে। পর্যটন মেলা উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে আটাবের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
আটাবের সভাপতি এস. এন. মঞ্জুর মোর্শেদ (মাহবুব) বলেন, ‘দেশের পর্যটন খাতের বিকাশের উদ্দেশ্যে এই পর্যটন মেলা। করোনা পরবর্তী যেভাবে অভ্যন্তরীণ পর্যটন বিকাশ লাভ করেছে। ঠিক তেমন আন্তর্জাতিক অঙ্গনে দেশের পর্যটন ছড়িয়ে পড়বে এই মেলার মাধ্যমে।’
আটাবের মহাসচিব আবদুল সালাম আরেফ জানান, মেলার উদ্বোধন করবেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। উপস্থিত থাকবেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান প্রমুখ। পর্যটন মেলার উদ্দেশ্য পর্যটনের সঙ্গে সম্পর্কিত এসডিজি অর্জনে সহযোগিতা করা। পর্যটন খাতে বিদেশি বিনিয়োগের সুযোগ তৈরি করা। দেশি-বিদেশি ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটরদের মধ্যে সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখা। একই সঙ্গে বিদেশি ট্যুরিস্টদের আকৃষ্ট করা।
আটাবের মহাসচিব বলেন, আগামী ১-৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পর্যটন মেলা চলবে এবং ৩ দিন তিনটি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। প্রথম দিন দেশের পর্যটন খাতে বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এই সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। দ্বিতীয় দিন দেশের অ্যাভিয়েশন ও পর্যটন বিশ্বের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ শীর্ষক সেমিনার হবে। এতে সভাপতিত্ব করবেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন। তৃতীয় দিন ডিজিটাল যুগে পর্যটন শীর্ষক সেমিনার। সভাপতিত্ব করবেন আটাবের সভাপতি এস. এন. মঞ্জুর মোর্শেদ (মাহবুব)।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইনসে মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম। তিনি বলেন, ‘দেশের পর্যটন খাতের বিকাশের স্বার্থে আটাবের পর্যটন মেলায় ইউএস-বাংলা অংশ নিয়েছে। মেলায় ইউএস-বাংলার অভ্যন্তরীণ রুটের সব এয়ার টিকিটে ১৫ শতাংশ ছাড়ের অফার থাকবে। আন্তর্জাতিক সব রুটে ১০ শতাংশ ছাড় থাকবে। এছাড়া ঢাকা থেকে কলকাতা বা চেন্নাইয়ে গেলে ইউএস-বাংলার টিকিট দেখালে অ্যাপোলো হসপিটালে ১০ শতাংশ ছাড় পাবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—মেলার টাইটেল স্পনসর এয়ার অ্যাস্ট্রার জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক, আটাবের সহসভাপতি আফসিয়া জান্নাত সালেহ, যুগ্ম মহাসচিব আবদুল হামিদ, উপমহাসচিব গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, অর্থসচিব আব্দুর রাজ্জাক, জনসংযোগ সচিব আতিকুর রহমান প্রমুখ।

বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড চীনের খ্যাতিমান প্রতিষ্ঠান গুয়াংসি ইউফেং কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে...
২৭ মিনিট আগে
জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন মো. নূরুল হুদা। জনতা ব্যাংকে যোগদানের আগে তিনি আইসিবির ডিএমডি পদে দায়িত্ব পালন করেন। তিনি আইসিবির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, করপোরেট গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউশনাল...
৫ ঘণ্টা আগে
আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ...
৭ ঘণ্টা আগে
কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশন কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সোনালী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। আজ বুধবার (১৪ অক্টোবর) এ-সংক্রান্ত এক সার্কুলারে এই ডাউনটাইমের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১০ ঘণ্টা আগে