ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শরীফ জহীর। সম্প্রতি ইউসিবির করপোরেট কার্যালয়ে অনুষ্ঠিত পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. তানভীর খান।
পর্ষদ সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. সাজ্জাদ হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির প্রধান হয়েছেন মো. ইউসুফ আলী ও অডিট কমিটির প্রধান হয়েছেন চার্টার্ড অ্যাকাউনট্যান্ট ওবায়দুর রহমান এফসিএ।
ইউসিবির পরিচালনা পর্ষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরীফ জহীর একজন সিআইপি এবং বাংলাদেশে ব্যবসা ও শিল্প খাতে করপোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠার অন্যতম পথপ্রদর্শক। তিনি পোশাক ও বস্ত্র খাতের ব্যবসাপ্রতিষ্ঠান অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তাঁর নেতৃত্বে অনন্ত গ্রুপ ৪০০ মিলিয়ন ডলার বার্ষিক টার্নওভার এবং ৩১ হাজার জনেরও বেশি মানুষের কর্মসংস্থান করেছেন। তিনি ইউনিভার্সিটি অব টেক্সাস, অস্টিন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অর্থনীতি ও অর্থশাস্ত্রে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন। অনন্ত টেরেসের মতো টেকসই উদ্যোগের প্রতিষ্ঠাতা তিনি।
জহীর বর্তমানে বাংলাদেশ ইকোনমিক জোন ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৩-২০২৫ মেয়াদে তিনি ইউসিবির ভাইস চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি প্রখ্যাত শিল্পপতি, সমাজসেবক ও ইউসিবির অন্যতম উদ্যোক্তা মরহুম হুমায়ুন জহীরের ছেলে।
তানভীর খান জে কে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক। তিনি একজন সিআইপি। তিনি ব্যবসায়ী ও ইউসিবির অন্যতম উদ্যোক্তা মো. জাহাঙ্গীর আলম খাঁনের জ্যেষ্ঠ ছেলে। চট্টগ্রামের একটি ৮০ শয্যার জে কে মেমোরিয়াল হাসপাতালের সঙ্গে যুক্ত তানভীর। তিনি চট্টগ্রাম সমিতি-ঢাকা, সাভার গলফ ক্লাব, ঢাকা বোট ক্লাব, বিজিএমইএ অ্যাপারেল ক্লাব এবং গুলশান ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য। বাংলাদেশ–ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিপিসিসিআই) বোর্ডে দায়িত্বও পালন করেছেন। তিনি ২০১৬-১৭ করবর্ষে ৪০ বছরের কম বয়সী সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মানিত হয়েছিলেন।
সাজ্জাদ হোসেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক, যার ব্যাংকিং ও অর্থনীতির ওপর ব্যাপক জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে। এদিকে ইউসুফ আলীর বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে পরিচালক পদে বর্ণাঢ্য কর্মজীবন রয়েছে। ওবায়দুর রহমান এফসিএ একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।
দেশের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউসিবি পরিচালনা পর্ষদে দূরদর্শী ও বিচক্ষণ নতুন নেতৃত্ব নিয়ে এসেছে। এই নেতৃত্ব উচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে এমন মান নির্ধারণ করতে চায়, যা অন্যদের জন্য অনুসরণীয় হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে বিশ্বজুড়ে শেয়ারবাজারেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত নিরসনের সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি করেছে।
১ দিন আগে
দেশের চামড়াশিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী খাতে পরিণত করা সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে আগামী জুলাই মাসের মধ্যে চামড়া খাতের সামগ্রিক উন্নয়ন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির জন্য একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করা হবে।
১ দিন আগে
চলতি বছরের শুরুতে ভারতে অবস্থিত ফল শোধন প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলোতে রোগবালাই দমন ব্যবস্থাপনায় ত্রুটি মেলায় কঠোর পদক্ষেপ নিয়েছে জাপান। ভারতীয় আম আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। জাপানের কোয়ারেন্টাইন বা সঙ্গনিরোধ কর্মকর্তাদের পরিদর্শনে ভারতীয় পরিশোধন কেন্দ্রে এই গাফিলতি ধরা পড়ে।
২ দিন আগে
যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার থেকে কয়েক দফায় ইরানে হামলা চালিয়েছে। এই হামলার জবাবে পাল্টা হামলার দাবি করেছে ইরান। এরপরই আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে।
৩ দিন আগে