
দিনাজপুরের খানসামা উপজেলার তেবাড়িয়া চৌরঙ্গী এলাকায় মাদক বহন ও বিক্রি রোধে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। চেকপোস্টে পুলিশি তৎপরতায় দুজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এতে খেপে গিয়ে পুলিশের ওপর চড়াও হন ওই এলাকা মাদক কারবারিরা। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক। তিনি আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তেবাড়িয়া চৌরঙ্গী এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট দেওয়া হয়। ওই চেকপোস্টে দুই মাদকসেবী আটক হলে তাঁদের ছাড়িয়ে নিতে এবং চেকপোস্ট সরাতে স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। পরে পুলিশের শক্ত অবস্থানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
আটক দুই মাদকসেবী হলেন উপজেলার আংগারপাড়া সরদারপাড়া তারাবুদ্দিনের ছেলে নুর আলম (৩২) ও পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ফুলতলার সেলিম (২২)। তাঁদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা সাজা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেবাড়িয়া চৌরঙ্গী মুশাহারপাড়া সাঁওতাল পল্লি এলাকায় মাদক বিক্রি ও বহন রোধে চেকপোস্ট বসায় থানা-পুলিশ। এ সময় পুলিশের হাতে দুই মাদক সেবনকারী আটক হলে ওই এলাকার মাদক কারবারি বুলু ভূঁইয়া ওই তাঁর সহযোগীরা গিয়ে চেকপোস্ট সরিয়ে নেওয়ার দাবি জানান। এতে পুলিশের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। এ সময় মাদক কারবারি বুলু ভূঁইয়াকে (৩২) আটক করে পুলিশ। পরে হেফাজত থেকে ১০ লিটার চোলাই মদ ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএনও কামরুজ্জামান সরকার ও ওসি নজমূল হক ঘটনাস্থলে যান। এ সময় দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ও মাদক কারবারি বুলু ভূঁইয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে পুলিশ।
খানসামা থানার ওসি বলেন, মাদক রোধে থানা-পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আটক মাদক সংশ্লিষ্টদের রোববার (২ মার্চ) দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ইউএনও কামরুজ্জামান বলেন, মাদক, জুয়া ও যেকোনো অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসন সর্বদা সজাগ আছে। এ জন্য সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও পরামর্শ গুরুত্বপূর্ণ।
একই দিন উপজেলার হোসেনপুর মাঝাপাড়া এলাকা থেকে নিতাই চন্দ্র রায় নামের এক মাদক কারবারিকে ২৫টি ইয়াবা বড়িসহ আটক করে থানা-পুলিশ।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য আলহাজ মো. মনোয়ার হোসেন চৌধুরী (৮০) মারা গেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯ মিনিট আগে
বরিশাল নগরের নতুন বাজার এলাকায় দুটি পৃথক ময়লার স্তূপ থেকে দুটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা-পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে...
২৩ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অবস্থিত দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ৫২টি অনুমোদিত পদের ৪২টিই শূন্য। সবচেয়ে বড় সংকট হলো খামারটি প্রতিষ্ঠার ৪২ বছরেও ভেটেরিনারি সার্জনের কোনো পদ সৃষ্টি হয়নি। এতে খামারের মহিষের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা ঝুঁকির মুখে রয়েছে।
৭ ঘণ্টা আগে
একসময় সন্ধ্যা নামলে যে সড়কে থেমে যেত মানুষের চলাচল। ডাকাত ও ছিনতাইকারীদের ভয়ে অন্ধকার নামার আগেই দোকানপাট গুটিয়ে ফেলতেন ব্যবসায়ীরা। পথচারীদের জিম্মি করে সর্বস্ব কেড়ে নেওয়ার ঘটনা ছিল নিয়মিত। সেই সড়কের ভাতার মারি রেলক্রসিং এলাকায় তৈরি হচ্ছে উচ্চশিক্ষার নতুন ঠিকানা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।
৭ ঘণ্টা আগে