Ajker Patrika

জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ হ্যাকড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৮: ১৪
জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ হ্যাকড
অধ্যাপক মুজিবুর রহমান। ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এ ঘটনায় শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার পাশাপাশি ওই অ্যাকাউন্টের মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।

আজ শনিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের জ্যেষ্ঠ প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটি দুর্বৃত্ত চক্র হ্যাক করেছে।

এ অবস্থায় তাঁর শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবাইকে ওই অ্যাকাউন্টের মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন না করাসহ সার্বিক বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত