জমিদার জিতেন্দ্রনাথ রায়ের বড় ছেলে ডাক্তার। মানবসেবা করবেন বলে বিয়ে করেননি। পাঁচ বছর আগেই বিয়ে করিয়েছেন ছোট ভাইকে। ছোট ভাইয়ের স্ত্রী কামনা নিজের মতো করে সংসার গুছিয়েছেন। ডাক্তার বাবু দেখলেন, গ্রামের এক চাষি নিজের ভাগনিকে টাকার বিনিময়ে তুলে দিচ্ছেন ভিনদেশি কুৎসিত এক বরের হাতে। ডাক্তার বাবু মেয়েটিকে রক্ষা করেন।
শ্রীমতি নামের এই মেয়েটিকে তিনি স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়ি আনেন। আর এরপরই হিংসা শুরু হয় কামনার। নানা ষড়যন্ত্র করে কামনা গ্রামের সহজ-সরল নিরীহ মেয়েটিকে প্রতিষ্ঠিত করেন ‘ডাইনি বধূ’ হিসেবে। সংসার জীবনের এমন চিরায়ত ঘটনা নিয়ে রচিত ভারতের শক্তিপদ সিংহের যাত্রাপালা ‘ডাইনি বধূ’। গতকাল মঙ্গলবার রাতে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রায় আড়াই ঘণ্টার এই যাত্রাপালাটি মঞ্চস্থ হয়েছে।
যাত্রাপালাটি পরিবেশনা করে রাজশাহীর বাগমারার ‘শৌখিন যাত্রা গোষ্ঠী’। বিনা টিকিটে এই যাত্রা উপভোগ করতে বাগমারা ছাড়াও আশপাশের উপজেলার বিভিন্ন গ্রামের দর্শকেরা শিল্পকলা একাডেমিতে আসেন। ছিলেন শহুরে দর্শকেরাও। মিলনায়তন ভরা মানুষের সামনেই পুরোনো ধাঁচে যাত্রাপালাটি মঞ্চায়ন হয়েছে। যাত্রা দেখতে দেখতে কেউ কেউ আবেগাপ্লুতও হয়েছেন।
যাত্রাপালাটির নাট্যরূপ দেন আইনজীবী মোজাহারুল ইসলাম। পরিচালনায় ছিলেন এমএ কাশেম। অভিনয় করেন মকবুল হোসেন, করিম মেম্বার, মোজাম্মেল হক, রুবি, সবিতা, টুম্পা, মজিবুর রহমান, অজিত দাস, আশিষ কুমার রতন, আসগর আলী খান, লুৎফর রহমান, ফজের আলী, সামসুল হক প্রমুখ। সার্বিক তত্বাবধানে ছিলেন খাইরুল আলম বাবলু।
পালা শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্রের আঞ্চলিক পরিচালক হাসান আখতার। সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক সভাপতি ড. রহমান রাজু। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজের সহকারী অধ্যাপক ড. আজিজুর রহমান দীপু, চাঁপাইনবাবগঞ্জ জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল ও নেসকো কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৬ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৬ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৭ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে