Ajker Patrika

ট্রাকচালকের আসনের নিচে ছিল ৭ হাজার ৩৭৫ ইয়াবা, চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ট্রাকচালকের আসনের নিচে ছিল ৭ হাজার ৩৭৫ ইয়াবা, চালক গ্রেপ্তার
দুর্গাপুরে একটি ট্রাক থেকে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ছবি: সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ট্রাক থেকে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় ট্রাকচালক শামীম রেজাকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে তাঁর ট্রাকটি। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন আরও এক মাদক কারবারি।

গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে দুর্গাপুর উপজেলার গোপালপাড়া গ্রামের পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ট্রাকচালক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের বাসিন্দা। পলাতক ব্যক্তির নাম জনি আলী (২৮)। তাঁর বাড়ি একই উপজেলার দানিয়ালপুর গ্রামে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের আসনের নিচে একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভেতরে ৩৮টি জিপারযুক্ত প্যাকেটে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা বড়ি পাওয়া গেছে।

সাবিনা ইয়াসমিন জানান, অভিযানের সময় পালিয়ে যাওয়া জনি আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত