
নেত্রকোনার কলমাকান্দায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক যুবককে (২৫) বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাটা গ্রামের নিজ বাড়ি থেকে একটি মাইক্রোবাসে তাঁকে তুলে নেওয়া হয়। আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ মুফতি মুনিরুল ইসলাম পাঁচকাটা গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। তিনি ফেনী জেলায় একটি মাদ্রাসায় পড়াশোনা করেছেন। পরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি মাদ্রাসা থেকে মুফতি পাস করেন। পরে টঙ্গী এলাকায় একটি মাদ্রাসায় বেশ কিছুদিন শিক্ষকতা করেন।
এরপর ঢাকার একটি জাতীয় দৈনিক পত্রিকায় বছরখানেক চাকরি করেন। চাকরি ছেড়ে এক বছর আগে গ্রামে চলে যান। সেখানে ওয়াজ মাহফিল করতেন। পাশাপাশি রাসায়নিক সার নিয়ে গবেষণা করতেন।
মুনিরুলের বাবা জাকির হোসেন জানান, গতকাল ভোরে চারজন লোক এসে ঘরের দরজায় নক করেন। দরজা খুললে তাঁরা গোয়েন্দা পুলিশের পরিচয় দেন। ঘরে ঢুকে মুনিরুলকে ধরে বাইরে থাকা একটি সাদা রঙের মাইক্রোবাসের কাছে নিয়ে যান। তাঁরা জানান, মুনিরুলের বিরুদ্ধে কোনো মামলা নেই। তাঁর কাছ থেকে কিছু তথ্য জানা হবে। তথ্য জেনেই ছেড়ে দেওয়া হবে।
কিন্তু গাড়ির কাছে নিয়েই তাঁকে তুলে নিয়ে চলে যান। তবে মুনিরুলকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এটা তাঁরা জানাননি। এ সময় তাঁরা মনিরুলের ব্যবহৃত মোবাইল ফোনও নিয়ে যান।
জাকির হোসেন আরও বলেন, ‘মুনিরুলকে ধরে নিয়ে যাওয়ার সময় ওই চারজন তাঁদের পরিচয়পত্র দেখিয়েছেন। তাঁদের হাতে পিস্তল ও হাতকড়া ছিল। বুধবার বিকেল থেকে তাঁরা আমাদের বাড়ির আশপাশে ও বাজারে ঘুরেছেন। সবাই তাঁদের দেখেছে, আমিও দেখেছি। তখন তো বিষয়টি কেউ বুঝতে পারিনি।’
এ বিষয়ে নাজিরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সমর আলী বলেন, ‘সকালে ঘটনা শুনে গ্রামের লোকজন জড়ো হয়। পরে মুনিরুলের বাবা জাকির হোসেনকে নিয়ে থানায় গেলাম। পুলিশ এ বিষয়ে কিছুই জানে না বলল। ওই পরিবারের সবাই আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।’
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, ‘মুনিরুলকে কারা নিয়ে গেছে এটা আমাদের জানা নেই। এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। তবে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গেলে তো অবশ্যই পরিচয়পত্র দেখিয়ে নিয়ে যাওয়ার কথা। আমরা খোঁজ করে দেখব। পরিবারের লোকজনও খুঁজে দেখুক।’
বিষয়টি অবহিত করলে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফুর রহমান বলেন, ‘আসলে কী হয়েছে এ বিষয়ে আমার কিছু জানা নেই। আরও কয়েকজন এ বিষয়ে আমার কাছে জানতে চেয়েছে। এ বিষয়ে কোনো তথ্য নেই। তাই কিছু বলতে পারছি না। খোঁজ নিয়ে দেখি কী হয়েছে।’

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মজিবর রহমান সরওয়ার বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক মেধা, মনন, সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতিফলন ঘটে তার সাহিত্য ও প্রকাশনার মাধ্যমে। দক্ষিণাঞ্চলে জ্ঞানের আলো ছড়ানোর বাতিঘর সরকারি ব্রজমোহন কলেজ থেকে ‘অনুরণন’ নামে একটি ম্যাগাজিন প্রকাশিত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে ১১টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
কথায় আছে, ভালোবাসার কোনো জাত, ধর্ম ও সীমানা নেই। সেই ভালোবাসার টানে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন ডং লিয়াং (৩০) নামে এক চীনা যুবক। অনলাইনে পরিচয়ের পর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের তরুণী আশিতার (২৫) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২ ঘণ্টা আগে
শিশুটি বিষয়টি অন্য শিক্ষকদের জানালে তাঁরা ব্যবস্থা না নিয়ে তাকে মারধর ও কাউকে না বলার জন্য ভয় দেখান বলে অভিযোগ রয়েছে। এমনকি বাবা-মাকে জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
২ ঘণ্টা আগে