নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের হরিয়াল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন উম্মে খাইরুন ফাতিমা (৪০)। গতকাল রোববার সকালে এম এল আফসার উদ্দিন লঞ্চে করে স্বামী আবু তাহের সরকারের সঙ্গে মুন্সিগঞ্জের পিটিআই ট্রেনিং সেন্টারে যাচ্ছিলেন ফাতিমা। সেখানে কাজ শেষে সোনারগাঁওয়ের নিজ বাড়িতে ফেরার কথা ছিল তাঁর। মায়ের ফেরার অপেক্ষায় ছিল তাঁর দুই সন্তান। কিন্তু তাদের মা আর জীবিত ফেরেনি, ফিরেছেন লাশ হয়ে।
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবির প্রায় ২৩ ঘণ্টা পর আজ সোমবার দুপুর ১টা ২০ মিনিটে নদী থেকে ফাতিমার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফাতিমার ভাই মো. জুলফিকার হোসেন মরদেহ শনাক্ত করেন। এ সময় তিনিসহ উপস্থিত স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।
জুলফিকার জানান, বন্দরের রামগড় ইউনিয়নে তাঁর বাবার বাড়ি। ফাতিমার আতিফ (১৫) আর মাহফুজ (১৩) নামে দুটি সন্তান রয়েছে।
জুলফিকার হোসেন বলেন, ‘রোববার জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেওয়ার পর থেকেই আপা নিখোঁজ ছিলেন। ওনার স্বামী সাঁতরে ওপরে উঠে আসলেও অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। ওনার স্বামী হাসপাতালে আছেন।’
জুলফিকার আরও বলেন, ‘রোববার সারা দিন-রাত এখানেই ছিলাম। মুন্সিগঞ্জ হাসপাতাল, ভিক্টোরিয়া হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়েছে। কোথাও পাওয়া যায়নি। আজকে মাত্র এখানে এসে বসলাম। এখনই লাশটা পাওয়া গেল।’ এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন জুলফিকার।
ফাতিমার ভাই জানান, ফাতিমার স্বামী আবু তাহের সরকার সোনারগাঁওয়ের কাজী ফজলুল হক মহিলা কলেজের যুক্তিবিদ্যার শিক্ষক। তাঁরা দুজনই গতকাল মুন্সিগঞ্জের পিটিআই ট্রেইনিং সেন্টারে কাজে যাচ্ছিলেন। আবু তাহের সম্পর্কে জুলফিকার বলেন, ‘তাঁর মাথায় এবং হাতে মারাত্মক জখম হয়েছে। তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।’

চাঁদপুর শহরে বাসার বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪) নামে দুই শিশু দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের...
৫ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করার অভিযোগে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ‘চুরি হওয়া’ গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করা হয়। এ ঘটনায় গরুর মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার থানায় অভিযোগ দিয়েছেন।
২৫ মিনিট আগে
দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বরিশাল মহানগর শ্রমিক লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক সাফিন আহমেদ সুমন মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। আজ শনিবার দুপুরে হাতকড়া অবস্থাতেই তিনি জানাজা ও দাফনে অংশ নেন। বাসায় পৌঁছানোর পর এবং কারাগারে ফেরত যাওয়াকালে সেখানে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
২৫ মিনিট আগে
সাতক্ষীরার দেবহাটায় বিশেষ অভিযানে ৬৯৬ বোতল ভারতীয় ফেনসিডিল-সদৃশ মাদক উইনকেরেক্সসহ ফাতেমা খাতুন (৪৮) নামে এক নারীকে আটক করেছে এসআরবি। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
২৮ মিনিট আগে