নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় তৃতীয় দিনে এক শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বন্দর উপজেলার মদনগঞ্জ ও হরিহরপুর এলাকা থেকে এই মরদেহ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। এই নিয়ে লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জনে।
উদ্ধার হওয়া দুজনের একজন আব্দুল্লাহ আল জাবের (৩২), অপরজনের নাম আরোহী (৪)। তবে এখনো দুজন যাত্রী নিখোঁজ আছেন বলে দাবি স্বজনদের।
দমকল কর্মীরা জানান, মৃত দুজনের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ কিছুটা বিকৃত হয়ে যাওয়ায় শনাক্ত করতে সময় লাগছে।
উদ্ধারের বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বলেন, ‘ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পৃথক দুটি স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। লাশগুলো আমরা নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছি।’
নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, যারা নিখোঁজ আছেন বলে স্বজনেরা জানিয়েছিলেন, তাঁদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এসে মরদেহ শনাক্ত করলে হস্তান্তর করা হবে।
নিখোঁজ যাত্রীদের মধ্যে এখনো সন্ধান মেলেনি মুন্সিগঞ্জের জোবায়ের হোসেন, ও কুয়েতপ্রবাসী মোসলেম উদ্দিনের (৫৫)। নিখোঁজ যাত্রীদের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

চাঁদপুর শহরে বাসার বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪) নামে দুই শিশু দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের...
৫ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করার অভিযোগে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ‘চুরি হওয়া’ গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করা হয়। এ ঘটনায় গরুর মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার থানায় অভিযোগ দিয়েছেন।
২৫ মিনিট আগে
দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বরিশাল মহানগর শ্রমিক লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক সাফিন আহমেদ সুমন মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। আজ শনিবার দুপুরে হাতকড়া অবস্থাতেই তিনি জানাজা ও দাফনে অংশ নেন। বাসায় পৌঁছানোর পর এবং কারাগারে ফেরত যাওয়াকালে সেখানে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
২৫ মিনিট আগে
সাতক্ষীরার দেবহাটায় বিশেষ অভিযানে ৬৯৬ বোতল ভারতীয় ফেনসিডিল-সদৃশ মাদক উইনকেরেক্সসহ ফাতেমা খাতুন (৪৮) নামে এক নারীকে আটক করেছে এসআরবি। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
২৮ মিনিট আগে