
নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করার চেষ্টাকারীদের প্রতিমন্ত্রীর অবস্থা দেখিয়ে সতর্ক করলেন নাসিক মেয়র ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। আজ বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় আইভী এসব কথা বলেন। আইভীকে সমর্থন জানিয়ে জেলা আওয়ামী লীগ এই সভার আয়োজন করে।
সভায় সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘প্রধানমন্ত্রী আমার হাতে নৌকা তুলে দেওয়ার পরেও ষড়যন্ত্র চলছে। এই জেলায় দাঙ্গা-হাঙ্গামার চেষ্টা চলছে। প্রার্থী হবার জন্য অনেককে চাপ দিচ্ছে, প্রলোভন দেখাচ্ছে। সর্বোপরি নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। আমি তাদেরকে বলব অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইলে নৌকার জন্য কাজ করুন। বেশি বাড়াবাড়ি ভালো না। সম্প্রতি দেখেছেন প্রতিমন্ত্রীর অবস্থা কী হয়েছে। আমরা কারও এমন পরিণতি চাই না।’
আইভী বলেন, ‘নেত্রীর কথায় আমার জন্য কাজ করায় সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই কাজটি করা মানে নেত্রীর জন্য কাজ করা। কিন্তু যাঁরা এই সুযোগটি নিতে পারলেন না, আমি মনে করি তাঁরা দল ও নেত্রীর প্রতি আস্থা প্রকাশ করলেন না। ভবিষ্যতে নেত্রী যার পক্ষে থাকবেন আমরাও তার পক্ষে থাকব।’
সভায় আড়াইহাজারের ৬টি ইউনিয়নে আওয়ামী লীগের নবনির্বাচিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন সাংসদ নজরুল ইসলাম বাবু। মেয়র আইভী এই বিষয়টি তুলে বলেন, ‘আমাদের বাবু এখানে তাঁর এলাকার ৬ জন চেয়ারম্যানকে নিয়ে এসেছেন নৌকায় পাস করেছে বলে। অথচ আমাদের এমপিরা তা করতে পারলেন না। কারণ, অনেক জায়গায় নৌকাকে ডুবিয়ে লাঙ্গলকে পাস করানো হয়েছে। মধ্যরাতে নাটকীয়ভাবে আওয়ামী লীগের কাজিমউদ্দিনের (বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের প্রার্থী) নৌকাকে ফেল করানো হয়েছে।’
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী, জেলার সহসভাপতি আসাদুজ্জামান, আবদুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ।

রোগীদের হয়রানি, টাকার বিনিময়ে সিরিয়াল এগিয়ে দেওয়া এবং অর্থের বিনিময়ে মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের একটি দল এ অভিযান চালায়। দুদকের উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানা এতে নেতৃত্ব দেন।
৩০ মিনিট আগে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার করেছে ঝিনাইদহ র্যাব-৬। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালায়।
৩২ মিনিট আগে
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ইনডোর খেলার সময়সূচি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যার পর শুরু হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আ. মান্নান জুয়েলের (৩৫)। তাকে গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮-এর সদস্যরা...
১ ঘণ্টা আগে