Ajker Patrika

ইবির গুরুত্বপূর্ণ স্থাপনায় আড্ডা না দেওয়ার অনুরোধ কর্তৃপক্ষের

ইবি প্রতিনিধি
ইবির গুরুত্বপূর্ণ স্থাপনায় আড্ডা না দেওয়ার অনুরোধ কর্তৃপক্ষের

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে খেলাধুলা ও আড্ডা না দেওয়ার অনুরোধ করেছে কর্তৃপক্ষ। আজ রোববার রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল, কেন্দ্রীয় শহীদ মিনার, মুক্ত বাংলা, স্মৃতি সৌধ, শেখ রাসেল ম্যুরাল, মুক্তির আহবান, শাশ্বত মুজিব, কেন্দ্রীয় মসজিজ ও সনাতন ধর্মালম্বীদের প্রার্থনালয়র পবিত্রতা রক্ষাসহ সার্বিক নিরাপত্তার স্বার্থে এসব স্থানে শিক্ষার্থীদের খেলাধুলা ও আড্ডা না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘নানা কারণে বিশ্ববিদ্যালয়ের কিছু জায়গায় শিক্ষার্থীদের খেলাধূলা ও আড্ডা বন্ধের জন্য অনুরোধ করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য আমাদের কেন্দ্রীয় মাঠ রয়েছে, সেখানে তারা খেলাধুলা করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত