
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ইভিএমের মাধ্যমে মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক। আজ মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গতকাল সোমবার অনুষ্ঠিত কেসিসি নির্বাচনে তিনি দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ১৭ হাজার ২১৮ ভোট পেয়েছেন। ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শফিকুর রহমান মুশফিক বলেন, নির্বাচনের আগে ইভিএম নিয়ে ধারণা ছিল ভালো। কিন্তু নির্বাচনে দেখলাম এটি একটি ম্যান মেইড মেশিন। যার কন্ট্রোল মানুষের হাতে এবং প্রযুক্তিবিদের কমান্ডে চলে। সফটওয়্যারে যেভাবে কমান্ড থাকবে সেভাবেই কাজ করবে। তারা যে কমান্ড করেছিল, সে মোতাবেক ভোট হয়েছে এবং ভোটারদের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ইভিএমের মাধ্যমে ভোটারদের ধোঁকা দেওয়া হয়েছে। যে কারণে এই নির্বাচনে ভোটারদের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। ভোটের ফলাফল ডিজিটাল কায়দায় জালিয়াতি হয়ে গেছে।
কেসিসি নির্বাচনে গণমাধ্যমকে বোকা বানানো হয়েছে মন্তব্য করে দেয়াল ঘড়ি প্রতীকের এই প্রার্থী আরও বলেন, ‘এবার নির্বাচনে মূলধারার গণমাধ্যমকে বোকা বানিয়েছে কথিত সোশ্যাল মিডিয়ার কুরুচিপূর্ণ বিরূপ অপপ্রচার। কথিত ইউটিউব টিভি, ফেসবুক ছিল নিয়ন্ত্রণের বাইরে। এতে অনেক প্রার্থীর অতীত কর্মকাণ্ড নিয়ে ভিডিও ক্লিপ ছেড়ে দিয়ে জঘন্যতম চরিত্র হনন করেছে। কোনো কোনো প্রার্থীর বিরুদ্ধে সাজানো ভিডিও এবং সংবাদ প্রকাশ করা হয়েছে। যা গণমাধ্যম নীতিমালার ধারেকাছে যায়নি। আমাদের শিশু ও তরুণসহ সব শ্রেণি-পেশার মানুষের কাছে জনপ্রতিনিধিদের বিষয়ে রুচিহীন বার্তা পৌঁছে গেছে। ভবিষ্যতে কোনো ভদ্র, সভ্য মানুষ নির্বাচনে অংশ নেবে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।’
সংবাদ সম্মেলনে শফিকুর রহমান ‘সেভ দ্য পিপল’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশের কথা জানান। সংগঠনটি আগামী দিনে নাগরিক দাবি আদায়, খুলনার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে জানানো হয়।

গত বছরের লোকসান কাটিয়ে উঠতে এবার বেশি জমিতে আলু চাষ করেছিলেন রংপুরের কৃষকেরা। কিন্তু টানা বৃষ্টিতে জেলার অনেক এলাকার উঠতি আলুর খেত পানিতে তলিয়ে গেছে। খেতেই নষ্ট হচ্ছে একরের পর একর জমির আলু। এতে নতুন করে লোকসানের শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক।
১ ঘণ্টা আগে
ভোলা জেলার সরকারি বক্ষব্যাধি ক্লিনিকের একমাত্র অত্যাধুনিক এক্স-রে মেশিনটি তিন বছরের বেশি সময় অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে প্রয়োজন থাকলেও রোগীরা ক্লিনিকে এক্স-রে করাতে পারছেন না। ক্লিনিকের বাইরে বেশি টাকা দিয়ে এক্স-রে করাতে হচ্ছে তাঁদের।
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরের বোনাস না পেয়ে তিন দিন ধরে আন্দোলন কর্মসূচি পালন করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। দাবি আদায়ের জন্য তাঁরা গত মঙ্গলবার রাত থেকে নগরের সড়ক, অলিগলি থেকে বর্জ্য অপসারণ বন্ধ রেখেছেন। এতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুই দিনে প্রায় ৪০০ টন বর্জ্যের স্তূপ সৃষ্
২ ঘণ্টা আগে
যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির ও হানিফ। আহত হয়েছেন আশিক (২৫) ও একই গ্রামের হোসেন আলীর ছেলে।
৪ ঘণ্টা আগে