
শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকবিদ্যার গুরুত্ব তুলে ধরতে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হবে আগামী শনিবার (২ আগস্ট) এবং চলবে রোববার (৩ আগস্ট) পর্যন্ত। সম্মেলনটি বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।
‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকবিদ্যা’ শীর্ষক এবারের সম্মেলনটি উৎসর্গ করা হয়েছে ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর মুগ্ধসহ সব শহীদের প্রতি। আয়োজকেরা জানিয়েছেন, দেশ-বিদেশের উল্লেখযোগ্যসংখ্যক গবেষক এতে অংশ নিচ্ছেন এবং দুই দিনে দেড় শর অধিক প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে।
আয়োজকেরা জানান, সম্মেলনের মূল আকর্ষণ হিসেবে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেবেন ইউনিভার্সিটি সেইন্স মালয়েশিয়ার অধ্যাপক ড. মো. কামারুল কাবিলান বিন আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান খান এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম।
সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নুরুন্নবী এবং ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
এ ছাড়া সম্মেলনে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান এবং খুলনার ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। সম্মেলনে সভাপতিত্ব করবেন কলা ও মানবিক স্কুলের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান কবির।
আয়োজকেরা জানান, এ সম্মেলনের মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গঠনে কলা ও মানবিকবিদ্যার অন্তর্নিহিত শক্তিকে বিশ্বদরবারে তুলে ধরা হবে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মানবিক চেতনা ও সংলাপের গুরুত্ব দিন দিন বাড়ছে। এই সম্মেলন গবেষণা ও আন্তসংস্কৃতি বিনিময়ের একটি মূল্যবান প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৬ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে