ছাত্রাবাস থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অর্থনীতি ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী হল রোডের একটি ছাত্রাবাস থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।
পুলিশ বলছে-প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
ওই শিক্ষার্থীর নাম কাজল মণ্ডল। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অর্থনীতি ডিসিপ্লিনে অধ্যয়নরত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পাশেই হলরোডের একটি ছাত্রাবাসে থাকতেন। তাঁর বাড়ি যশোর জেলার অভয়নগর উপজেলায়।
এদিকে, কাজল বেশ কিছু দিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে বিষণ্নতায় ভুগছিলেন। এরই জের ধরে আজ তিনি গলায় ধুতি পেঁচিয়ে আত্মহত্যা করতে পারেন বলে মনে করেন সহপাঠীরা।
কাজলের নিকট বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ রোববার কাজলের পরীক্ষা থাকা সত্যেও তিনি পরীক্ষা দিতে যাননি। পরীক্ষা শেষে তাঁর খোঁজ নিতে আসলে দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় পাওয়া যায়। বারবার ডেকেও কোনো সাড়া না পাওয়ায় বেলা ১টার দিকে দরজার ছিদ্র দিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
মেসে পাশের কক্ষে থাকা তার সহপাঠী আতিকুল ইসলাম বলেন, ‘আজকে আমাদের এগ্রিকালচার ইকোনমিকস পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে যাওয়ার সময় বেশ কয়েকবার ডাকার পরও কোনো সাড়া শব্দ পাইনি। পরীক্ষার সময় হওয়ায় আমি পরীক্ষা দিতে চলে যাই।’
এই বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শরীফ হাসান লিমন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এ রকম একটি ঘটনায় আমি খুবই মর্মাহত। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
এই বিষয়ে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘আত্মহত্যার খবর পেয়ে আমরা এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৯ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৫ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে