
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোকন উদ্দিনের বক্তব্যকে ‘মিথ্যাচার’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন। আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে তাঁর বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটির বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নূর আলম এক যৌথ বিবৃতিতে বলেন, ছাত্র ইউনিয়নকে নিয়ে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিগত ১৬ বছর ধরে ছাত্র ইউনিয়ন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। প্রতিষ্ঠার ৭৩ বছরেও কখনো গুপ্তভাবে সংগঠন পরিচালনা করেনি। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
নেতারা আরও বলেন, সাম্য হত্যার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ ধারাবাহিক কর্মসূচি পালন করছে এবং উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে। এ ধরনের দায়িত্বহীন বক্তব্য শুধু ইতিহাস বিকৃতিই করে না, বরং চলমান ছাত্ররাজনীতিতে বিভাজন ও বিভ্রান্তি সৃষ্টি করে। ছাত্ররাজনীতির প্রতি দায়িত্বশীলতা বজায় রাখতে এবং ঐক্য অক্ষুণ্ণ রাখতে রোকন উদ্দিনকে অবিলম্বে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করতে হবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার সাম্য হত্যার প্রতিবাদে ‘কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি’তে ছাত্র ইউনিয়নকে জড়িয়ে এসব কথা বলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোকন উদ্দিন।

জামালপুরের ইসলামপুরে ঈদুল ফিতর উপলক্ষে সরকারি খাদ্যসহায়তা (ভিজিএফ) কর্মসূচির কার্ড বরাদ্দ বাড়িয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চাহিদার চেয়ে কার্ড কম বরাদ্দের খবর আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর কার্ডের বরাদ্দ বৃদ্ধির খবর এল।
৬ মিনিট আগে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানিয়েছেন দুদকের সরকারি পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ। তিনি জানান, জনতা ব্যাংক ফার্মগেট করপোরেট শাখায় তাহমিনার নামে দুটি পারিবারিক সঞ্চয়পত্র রয়েছে। প্রতিটিতে ১০ লাখ করে মোট ২০ লাখ টাকার এই সঞ্চয়পত্র ক্রোকের...
৯ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমান লিখিত স্টেটমেন্টে হত্যাকাণ্ড ঘটানোর বিষয়টি স্বীকার করেছেন।
২২ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা।
১ ঘণ্টা আগে