গোপালগঞ্জের কাশিয়ানিতে ট্রেনের ধাক্কায় নছিমন (ইঞ্জিনচালিত অটোরিকশা) আরোহী ৫ নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, কাশিয়ানি উপজেলায় একটি রেলক্রসিং পার হওয়ার হওয়ার সময় নছিমনকে ধাক্কা দেয় ট্রেন। এতে নছিমনের আরোহী ৫ নির্মাণশ্রমিক নিহত হন।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানি উপজেলার কাঠাম দরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানি থানার ওসি (তদন্ত) মোহাম্মাদ ফিরোজ আলম হতাহতের তথ্য নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটি যাত্রীবাহী নছিমনকে ধাক্কা দেয়। এতে ৫ জন আরোহীর মৃত্যু হয়। আহত হয় ৬ জন। আহতদের কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মো. নাজমুল ইসলাম (২৩) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
২৫ মিনিট আগে
নেত্রকোনা শহরের এন আকন্দ কামিল মাদ্রাসার এক শিক্ষকের সঙ্গে এক নারীর আপত্তিকর অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। জানা গেছে, প্রকাশিত সিসিটিভি ফুটেজের ঘটনাটি গত ২০ আগস্টের। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে...
৩১ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেবনাথ (১৩)-কে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামে সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাঁকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়। সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক...
২ ঘণ্টা আগে