Ajker Patrika

গাজীপুর জেলা কারাগারে বিচারাধীন হাজতির মৃত্যু

প্রতিনিধি, গাজীপুর
গাজীপুর জেলা কারাগারে বিচারাধীন হাজতির মৃত্যু

গাজীপুর জেলা কারাগারে মারামারি মামলায় বিচারাধীন আব্দুর রহিম (৫৫) নামে এক হাজতি মারা গেছেন। আজ বুধবার মারা যান তিনি। 
 
মৃত আব্দুর রহিম গাজীপুরের ডালেশ্বর এলাকার আবুল হোসেনের ছেলে। 

জেলা কারাগার সূত্রে জানা যায়, আব্দুর রহিম গাজীপুরের শ্রীপুর থানায় দায়ের করা একটি মারামারি মামলার আসামি ছিলেন। গত ২৫ জুন উক্ত মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। এরপর থেকে তিনি জেলা কারাগারে ছিলেন। হাজতি নম্বর ৫৮৯৫ / ২১।  

গাজীপুর জেলা কারাগারের সুপার মো. বজলুর রশিদ আখন্দ বলেন, আব্দুর রহিম কিডনি ও বহুমূত্র রোগে ভুগছিলেন। কারাগারে আসার পর গত ২৭ জুলাই প্রথমবার অসুস্থ হলে তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে থেকে গত ২ আগস্ট তাঁকে ফেরত এনে কারা হাসপাতালে রাখা হয়। 
 
কারাগার সুপার আরও বলেন, আজ ভোরে কারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। এ সময় তাঁকে আবার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত